Yuva Sathi Prakalpa Form PDF Download যুবসাথী প্রকল্প ফর্ম. বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প Yuva Sathi Prakalpa. এই প্রকল্পের মাধ্যমে মাসিক ১৫০০ টাকা করে ভাতা প্রদান করবে West Bengal Government. যুব সাথী প্রকল্প আবেদনপত্র PDF |
আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো কে কে আবেদন করতে পারবে? আবেদন পদ্ধতি কী? ছেলে -মেয়ে সকলেই কী আবেদন করতে পারবে? কবে কোথায় এই প্রকল্পের আবেদন করা যাবে? সমস্ত প্রশ্নের উত্তর জানানো হবে?
যুবসাথী আবেদন অনলাইন লিংক : Yuva Sathi Scheme Online Apply 👇https://apas.wb.gov.in/
🔥যুব সাথী ফর্ম ডাউনলোড করুন নিচে দেওয়া আছে - যুব সাথী প্রকল্প আবেদনপত্র PDF🔥
📰 ১ ৫ ফেব্রুয়ারী রবিবার থেকেই ক্যাম্প বসবে ।
*শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদন*
- ফর্ম ডাউনলোড করে বের করে নিন। এই ফর্ম চলবে।
- কৃষক বন্ধু পেলেও ফর্ম জমা করতে পারবেন। ফর্মে অন্য কোনো সরকারি সুবিধা পান কী না এখানে হ্যা করে কৃষক বন্ধু উল্লেখ্য করে দিন।
- লক্ষ্মীর ভান্ডার যারা পান তারা আবেদন করতে পারবে না।
- যারা বাইরে আছেন তাঁরা বাড়ির অন্য কেউ গিয়ে ফর্ম জমা করতে পারবেন।
All Details of Yuva Sathi Prakalpa Form PDF 2026 - যুব সাথী প্রকল্প ফর্ম PDF পশ্চিমবঙ্গ
Channel : SarkariSuvidha(যুবসাথী)
Channel : SarkariSuvidha(যুবসাথী)
How to Apply Yuva Sathi Prakalpa 2026 | Yuva Sathi Prakalpa Application Process - কিভাবে আবেদন করবেন যুব সাথী প্রকল্পের ?
আপনার এতিমধ্যে জেনে গিয়েছেন যে ২১ থেকে ৪০ বছর বয়সী, মাধ্যমিক পাস করা যুবক ও যুবতীরা সকলেই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করা যাবে? এই নিয়ে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে বলেছে যা তাই আপনাদের তুলে ধরা হল -
আবেদন অনলাইনে করতে সময় লাগবে তাই, অফলাইন এ আবেদনপত্র জমা নিবেন সরকার।
অফলাইনে আবেদন পত্র জমা করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পের মতন যুবসাথী ক্যাম্প করা হবে প্রত্যেকে বিধানসভা অনুযায়ী।
পশ্চিমবঙ্গের মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। প্রত্যেকে জেলার প্রত্যেকেটি বিধানসভা গুলিতে করা হবে এই প্রকল্পের আবেদন করার জন্য ক্যাম্প।
আবেদন করার জন্য যুবসাথী প্রকল্প ফর্ম তুলতে হবে ক্যাম্প থেকে।
তারপর সেই ফর্ম fill-up করে প্রয়োজনীয় ডকোমেন্টস সহ জমা করতে হবে ক্যাম্পে।
আগামী ১৫ ফেব্রুয়ারী ২০২৬ থেকে ২৬ ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার পর ১লা এপ্রিল ২০২৬ থেকে প্রত্যেকের ব্যাঙ্ক একাউন্ট এ টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক একাউন্ট এ ভাতার টাকা পৌঁছে যাবে।
আবেদন করতে কী কী ডকোমেন্টস লাগবে?
Yuva Sathi Prakalpa application Form এর সঙ্গে যে সমস্ত ডকোমেন্টস জমা করতে হবে -
আবেদনকারীর আঁধার কার্ড জেরক্স।
ভোটের কার্ড।
ব্যাঙ্ক একাউন্ট এই নথি।
মোবাইল নম্বর।
মাধ্যমিক পাসের সার্টিফিকেট জেরক্স।
আবেদনকারীর ফটো।
Yuva Sathi Prakalpa Form PDF Download | যুবসাথী প্রকল্প ফর্ম ডাউনলোড
যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা ক্যাম্পে গিয়ে সংগ্রহ করতে পারবেন। অফিসিয়ালি ভাবে সরকারি ফর্ম প্রকাশিত হয়েছে 🔥। আমরা আপনাদের ডেমো ফর্ম প্রদান করবো যখন ফর্ম প্রকাশিত হবে।
যুবসাথী ফর্ম সংগ্রহ করে প্রথমে পার্সোনাল ডিটেলস লিখতে হবে।
তারপর address দিতে হবে।
এর পর আঁধার নম্বর, মোবাইল নম্বর ভোটের নম্বর ইত্যাদি লিখুন।
Education details: এ আপনার শিক্ষাগত যোগ্যতা লিখুন।
শেষে স্বাক্ষর এবং ফর্মে উপরে একটি ফটো লাগিয়ে দিবেন।
সঙ্গে জমা করবেন - আঁধার কার্ড, ভোটের কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট, ব্যাঙ্ক একাউন্ট বই এর প্রথম পাতা ইত্যাদি।
Yuva Sathi Prakalpa Form PDF Download
বাংলার যুবসাথী প্রকল্প – ফর্ম ফিলাপ কিভাবে করবেন - Yuva Sathi Application Form Fill-Up Process
যুবসাথী ফর্ম 👉 Yuva Sathi Prakalpa Form PDF Download
যুব সাথী প্রকল্প ২০২৬ – গুরুত্বপূর্ণ প্রশ্ন (FAQ)
১. যুব সাথী প্রকল্প কী?
উত্তর: যুব সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প, যেখানে বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ₹১৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
২. কারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন?
উত্তর: যাঁরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, বয়স ২১ থেকে ৪০ বছর, মাধ্যমিক পাশ এবং বর্তমানে বেকার — তাঁরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যারা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ভাতা পায় তারা আবেদন করতে পারবেননা ।
৩. যুব সাথী প্রকল্পে কবে থেকে আবেদন শুরু হবে?
উত্তর: যুব সাথী প্রকল্পে আবেদন শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি ২০২৬। ১লা এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হবে ।
৪. যুব সাথী প্রকল্পে কীভাবে আবেদন করবেন?
উত্তর: আবেদন করতে হবে নিজের বিধানসভা এলাকার যুব সাথী ক্যাম্পে গিয়ে অফলাইনে ফর্ম পূরণ করে। অনলাইনে নয়, ক্যাম্পের মাধ্যমেই আবেদন হবে।
৫. যুব সাথী প্রকল্পে কী কী ডকুমেন্ট লাগবে?
উত্তর: আধার কার্ড, ভোটার আইডি, মাধ্যমিক সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, আবেদনকারীর ছবি ও স্বাক্ষর লাগবে।
৬. যারা লক্ষ্মীর ভান্ডার পান, তারা কি যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন?
উত্তর: না, পারবেন না । লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলে যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন না ।
৬. কৃষক বন্ধু প্রকল্প পান, তারা কি যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন?
উত্তর: এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না । তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে যুব সাথী প্রকল্পের আবেদন করতে পারেন কি পারবেন না সেটা এখনই বলা যাচ্ছে না । তবে আশা করা যাচ্ছে আবেদন করতে পারবেন কারণ কৃষক বন্ধু মাসিক কোনো ভাতা নয় ।







আমার নামে ১১, শতক জমি আছে।এই জমি দিয়ে কি আমার বেকারত্ব দূর হবে
উত্তরমুছুন