West Bengal Yuva Shakti Scheme: যুবশক্তি প্রকল্প নিয়ে বর্তমানে অনেকের মনেই একটি প্রশ্ন—যুবশক্তি প্রকল্প কি শুধুমাত্র ছেলেদের জন্য, নাকি মেয়েরাও এই প্রকল্পের সুবিধা পাবেন?
অনেকেই মনে করছেন, যুবশক্তি প্রকল্প শুধুমাত্র বেকার যুবকদের জন্য। তাই মেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু বিষয়টি আসলে কী?
আজকের এই প্রতিবেদনে জেনে নিন, যুবশক্তি প্রকল্পে কারা টাকা পাবেন, কারা পাবেন না এবং মেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবেন কি না।
যুব শক্তি প্রকল্প কারা পাবেন? | Yuva Shakti Scheme Eligibility
যুবশক্তি প্রকল্পের জন্য যে যোগ্যতাগুলি প্রয়োজন, সেগুলি হল—
আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনকারীকে বেকার হতে হবে, অর্থাৎ চাকরি থাকা যাবে না।
বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার বেশি হতে হবে।
যুব শক্তি প্রকল্পে কত টাকা পাওয়া যাবে? | Yuva Shakti Scheme Benefits
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যুবশক্তি প্রকল্পে মাসিক ₹২,০০০ অথবা ₹৩,০০০ আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে।
মাধ্যমিক সমতুল্য শিক্ষাগত যোগ্যতা: মাসে ₹২,০০০
গ্র্যাজুয়েশন বা তার বেশি: মাসে ₹৩,০০০
যুবশক্তি প্রকল্প কী মেয়েরা পাবেন? Yuva Shakti Scheme Women Eligibility 2026
এটাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই বলছেন, যুবশক্তি প্রকল্প শুধুমাত্র বেকার ছেলেদের জন্য এবং মেয়েরা এই প্রকল্পের টাকা পাবেন না।
এই ধারণাটি সম্পূর্ণ ভুল।
যুবশক্তি প্রকল্পের সুবিধা বেকার যুবক-যুবতীদের জন্য। তাই নির্দিষ্ট যোগ্যতাগুলি পূরণ করলে মেয়েরাও এই প্রকল্পের সুবিধা পাবেন।
তবে মেয়েদের ক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ। যেসব মেয়েরা অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছেন, তাঁরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না।
যে কারণে মেয়েরাও যুবশক্তি প্রকল্প পাবেন
কোনও মেয়ে যদি যুবশক্তি প্রকল্পের নির্ধারিত যোগ্যতাগুলি পূরণ করেন, তাহলে তিনি এই প্রকল্পের টাকা পাবেন। যেমন—
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন বা তার বেশি হতে হবে।
বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
অন্নপূর্ণার টাকা যদি না পেয়ে থাকেন।
আবেদনকারীকে বেকার হতে হবে।
যে কারণে মেয়েরা যুবশক্তি প্রকল্প পাবেন না
নিচের কোনও শর্ত পূরণ হলে মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না—
যদি অন্নপূর্ণার টাকা পান, তাহলে যুবশক্তির টাকা পাবেন না।
বয়স ২১ বছরের কম বা ৪০ বছরের বেশি হলে।
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের নিচে হলে।
যদি চাকরি থাকে।
তাহলে মেয়েদের মধ্যে কারা যুবশক্তির টাকা পাবেন?
আশা করি এবার বিষয়টি পরিষ্কার হয়েছে। যুবশক্তি প্রকল্প সকল যোগ্য বেকার যুবক-যুবতীর জন্য।
তবে যেহেতু অনেক মহিলা ইতিমধ্যেই অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছেন, তাই তাঁরা যুবশক্তি প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন। এছাড়া কোনও মেয়ের যদি যুবশক্তি প্রকল্পের সমস্ত যোগ্যতা থাকে, তাহলে তিনি এই প্রকল্পের টাকা পাবেন।
যুবশক্তি প্রকল্পের আবেদন কবে শুরু হবে?
অক্টোবরে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হচ্ছে। আবেদন শুরু হলে আরও স্পষ্টভাবে জানা যাবে, কারা আবেদন করতে পারবেন এবং কারা পারবেন না।
পশ্চিমবঙ্গ সরকার যুবশক্তি প্রকল্প নিয়ে অফিসিয়াল নোটিস প্রকাশ করলে প্রকল্পের সমস্ত নিয়ম আরও পরিষ্কার হবে।

No comments