ভাতা স্ট্যাটাস চেক - বৃদ্ধ ভাতা /বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক 2026 - Bhata Status Check Birdha Bhata, Bidhoba Bhata, Pratibond

ভাতা স্ট্যাটাস চেক - বৃদ্ধ ভাতা /বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক 2026 - Bhata Status Check Birdha Bhata, Bidhoba Bhata, Pratibond

পশ্চিমবঙ্গের ভাতা (Pension Status Check) স্ট্যাটাস অনলাইনে কীভাবে চেক করবেন – বৃদ্ধ ভাতা /বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস ২০২৬

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন শ্রেণির মানুষকে একাধিক সামাজিক ভাতা ও পেনশন সুবিধা প্রদান করছে। এই সমস্ত ভাতা স্ট্যাটাস চেক কিভাবে করবেন? অনেকেই জানেন না, খুব সহজেই মোবাইল নম্বর বা আঁধার নম্বর দিয়ে চেক করতে পারবেন সমস্ত ভাতার স্ট্যাটাস। কিভাবে ঘরে বসে ভাতা বা পেনশনের স্ট্যাটাস চেক করা যায়। সেটাও তুলে ধরা হল নিচে।

এই আর্টিকেলে ধাপে ধাপে জানানো হলো, কীভাবে ভাতা স্ট্যাটাস চেক করবেন - 

বৃদ্ধ ভাতা / বয়স্ক ভাতা স্ট্যাটাস 

বিধবা ভাতা স্ট্যাটাস 

প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস 

কৃষক বার্ধক্য ভাতা স্ট্যাটাস 

মৎস্যজীবী বার্ধক্য ভাতা স্ট্যাটাস 

জয় জোহার ভাতা (তফসিলি উপজাতি – ST) স্ট্যাটাস 

তপশিলি বন্ধু ভাতা (তফসিলি জাতি – SC) স্ট্যাটাস 

মানবিক প্রতিবন্ধী ভাতা (WCD Manabik) স্ট্যাটাস 

মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ বিধবা ভাতা (WCD Widow Pension) স্ট্যাটাস 

হস্তশিল্প / বস্ত্র ভাতা (Textile Pension)স্ট্যাটাস 

MSME কর্মী ভাতা স্ট্যাটাস 

লক্ষ্মীর ভাণ্ডার পেনশনভোগী ভাতা (LPP Pensioner) স্ট্যাটাস 

লক্ষ্মীর ভাণ্ডার রিটেইনার ভাতা (LPP Retainer) স্ট্যাটাস 

পুরোহিত কল্যাণ ভাতা স্ট্যাটাস 

কী কী তথ্য লাগবে সমস্ত কিছু নিয়েই আজকের প্রতিবেদন।

ভাতা স্ট্যাটাস চেক ওয়েবসাইট কী? samarth.wb.gov.in

ভাতা স্ট্যাটাস হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি একক অনলাইন পোর্টাল, যেখানে রাজ্যের সমস্ত সামাজিক পেনশন ও ভাতা প্রকল্প একসাথে যুক্ত করা হয়েছে।
এর মাধ্যমে নাগরিকরা আবেদন, লগইন এবং স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন। টাকা ঢুকলো কী না, ভাতা বন্ধ হল কী না সব তথ্য দেখতে পারে ভাতা স্ট্যাটাস চেক করার মাধ্যমে।

কোন কোন ভাতার স্ট্যাটাস করা যায়?

Samarth.wb.gov.in পোর্টালে নিচের মতো বিভিন্ন ভাতা ও পেনশন প্রকল্পের স্ট্যাটাস চেক করা যায়, যেমন—

  • Old Age Pension for Farmer
  • Jai Johar (for ST)
  • Taposili Bandhu (for SC)
  • Old Age Pension for Fisherman
  • Widow Pension
  • WCD Manabik
  • Textile Pension
  • MSME Pension
  • LPP Pensioner / Retainer
  • State Welfare Scheme for Purohits
  • WCD Old Age Pension
    সহ আরও অনেক সরকারি ভাতা

👉 অর্থাৎ আপনি যে ভাতার জন্য আবেদন করেছেন, সেটি তালিকা থেকে বেছে নিতে পারবেন।

ভাতা স্ট্যাটাস চেক করার জন্য কী কী লাগবে? - Important documents for check Pension Status 

স্ট্যাটাস দেখার আগে নিচের তথ্যগুলি আপনার কাছে থাকা দরকার—

  • আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বর / Beneficiary ID / Aadhaar নম্বর
  • সঠিক Captcha Code
  • ইন্টারনেট সংযোগ সহ মোবাইল বা কম্পিউটার।


বৃদ্ধ ভাতা স্ট্যাটাস চেক /বয়স্ক ভাতা স্ট্যাটাস চেক , বিধবা ভাতা স্ট্যাটাস চেক , প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক 2026 - How to West Bengal Pension Status Check Process 

ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে যান

প্রথমে আপনার মোবাইল ব্রাউজার খুলে Samarth Portal–এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২: “Track Applicant Status” অপশনে ক্লিক করুন

হোমপেজে ঢোকার পর Track Applicant Status বা Track Applicant & View Payment Status অপশনটি নির্বাচন করুন।

ধাপ ৩: Scheme নির্বাচন করুন

এখন একটি ড্রপডাউন তালিকা আসবে।
সেখান থেকে আপনি যে ভাতা বা পেনশনের জন্য আবেদন করেছেন, সেটি নির্বাচন করুন
(যেমন: Old Age Pension for Farmer)।

ধাপ ৪: Search Using নির্বাচন করুন

এখানে আপনি যেটি দিয়ে স্ট্যাটাস খুঁজতে চান সেটি বেছে নিন—

  • Mobile Number
  • Beneficiary ID
  • Aadhaar Number

এরপর নিচের বক্সে সংশ্লিষ্ট নম্বরটি লিখুন।


ধাপ ৫: Captcha Code লিখুন

স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি ঠিকভাবে নিচের ঘরে লিখুন।

ধাপ ৬: Search বাটনে ক্লিক করুন

সব তথ্য ঠিকভাবে পূরণ করার পর Search বাটনে ক্লিক করুন।


নিচে সমস্ত ভাতার স্ট্যাটাস চেক অফিসিয়াল link দেওয়া হল - 

🔥🔥🔥🔥

West Bengal All Bhata / Pension Status Check

⚠️ স্ট্যাটাস চেক করতে আপনার Registered Mobile Number / Beneficiary ID / Aadhaar Number প্রয়োজন হবে।


ভাতা স্ট্যাটাসে কী কী তথ্য দেখা যায়?

সফলভাবে সার্চ করলে আপনি দেখতে পারবেন—

  • আবেদন গ্রহণ হয়েছে কিনা
  • আবেদন Pending / Approved / Rejected স্ট্যাটাস
  • পেমেন্ট হয়েছে কিনা
  • শেষ কবে টাকা জমা হয়েছে
  • ব্যাংক সংক্রান্ত তথ্য (যদি উপলব্ধ থাকে)

স্ট্যাটাস না দেখালে কী করবেন?

যদি স্ট্যাটাস না আসে বা ভুল দেখায়, তাহলে—

  • তথ্য ঠিকভাবে দিয়েছেন কিনা আবার চেক করুন
  • ক্যাপচা ভুল হলে নতুন করে দিন
  • কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন
  • প্রয়োজনে আপনার Block Office / Municipality এ যোগাযোগ করুন।

নির্দেশিকা : 

  • কখনোই কারও সাথে আপনার OTP বা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না
  • শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন।
  • স্ট্যাটাস চেক করার জন্য কোনো টাকা লাগে না।
ভাতা স্ট্যাটাস চেক ২০২৬ - পশ্চিমবঙ্গ 

Samarth Portal চালু হওয়ার ফলে এখন পশ্চিমবঙ্গের ভাতা বা পেনশনের স্ট্যাটাস জানা অনেক সহজ হয়ে গেছে। বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে আপনি জানতে পারবেন আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে এবং টাকা জমা হয়েছে কিনা।

এই তথ্যটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে আরও মানুষ উপকৃত হন।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Official

Latest Update

Annapurna Bandar Apply, Status Check : অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক ও আবেদন পদ্ধতি । West Bengal Annapurna Bandar Scheme

  Annapurna Bandar West Bengal : অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হতে চলছে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন মাসে ৩০০০ টা...