পশ্চিমবঙ্গে বিজেপি সরকার: মুখ্যমন্ত্রী কে হতে পারেন? শীর্ষে শুভেন্দু অধিকারীর নাম।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে ১৫ বছরের তৃনমুল সরকারকে হারিয়েছে বিজেপি । সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন(২০৭) পেয়ে গড়তে চলছে বিজেপি সরকার। বিজেপি সরকার গঠন হবে পশ্চিমবঙ্গে, তাহলে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন? পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে?
তা, এখন জানা যায়নি। এই নিয়ে উঠছেন নানান মতামত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা স্পষ্ট করেই বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বাঙালী পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু কে তার নাম বলেননি।
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হতে পারেন
রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি যে নামটি ঘুরছে, তা হলো শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তিনি বিজেপির মুখ হয়ে উঠেছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচনে নিজের শক্তি প্রমাণ করেছেন। যে সমস্ত বিজেপি MLA রয়েছেন যারা মুখ্যমন্ত্রীর হতে পারেন -
বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রীর মুখ -
শুভেন্দু অধিকারী।
সমীক ভট্টাচার্য।
দিলীপ ঘোষ।
সুকান্ত মজুমদার
এই চারজন বিশেষ মুখ রয়েছে যাদের মুখ্যমন্ত্রীর যোগ্য। এদের মধ্যে সবচেয়ে যিনি এগিয়ে তিনি হলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী কে ও রাজনৈতিক উত্থান
শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের রাজনীতিতে বড় ভূমিকা নিতে শুরু করেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
🗳️ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়—রাজনীতিতে বড় বার্তা শুভেন্দুর
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তার বড় কারণ তার নির্বাচনী সাফল্য।
তিনি ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে পরাজিত করেন, কিন্তু ২০২১ সালের বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু শুভেন্দু অত্যাচারিত সরকারে বিরুদ্ধে লড়াই করে গেছেন আরও ৫ বছর।
এর পর ২০২৬ এ বিধানসভায় শুভেন্দু দাঁড়িয়েছেন নন্দীগ্রাম থেকে তার সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর মমতার বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্র থেকেও দাঁড়িয়েছেন এবং চ্যালেঞ্জ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে হারাবেন।
৪ঠা মে ২০২৬ এ আর একবার তৃণমূল শাসক মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও হারিয়েছে প্রায় ১৫ হাজার ভোটে।
এর পর থেকেই রাজনৈতিক মহলে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বার বার শুভেন্দু অধিকারীর নাম উঠছে।
রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী ABP Ananda নিউস চ্যানেলে বলেছেন “ শুভেন্দু অধিকারীর জয়ের সাথে সাথে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটা নিশ্চিত হল বলে আমি মনে করি”।
📊 কেন মুখ্যমন্ত্রী পদে এগিয়ে শুভেন্দু?
বিশেষজ্ঞদের মতে, কয়েকটি কারণে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে এগিয়ে থাকতে পারেন—
✔️ শক্তিশালী সাংগঠনিক ক্ষমতা।
✔️ সারা রাজ্য জুড়ে প্রচার।
✔️ হিন্দুত্বের বড়ো ভাবনা তৈরী করতে সক্ষম হয়েছেন।
✔️ শাসক মুখ্যমন্ত্রীকে পর পর দুইবার হারানো।
✔️ গ্রামীণ ও শহুরে দুই ক্ষেত্রেই প্রভাব।
✔️ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা।
✔️ আগের নির্বাচনে বড় জয়।
এই সব মিলিয়ে, যদি বিজেপি সরকার গঠন করে, তাহলে তিনিই হতে পারেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
আপনি কী মনে করেন? পশ্চিমবঙ্গের পরিবর্তি মুখ্যমন্ত্রীর কে হতে পারে? মতামত জানান কমেন্ট করে।
তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবেন, তা নির্ভর করে ভারতীয় জনতা পার্টি-র কেন্দ্রীয় নেতৃত্বের উপর। আগামী ৮-৯ তারিখের মধ্যেই জানা যাবে কে হতে চললে বিজেপি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের।
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান জানান আমাদের।

কোন মন্তব্য নেই