SIR 2026 Draft List Pubishing Time : এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ, কিন্তু কখন? সময় নিয়ে ধোঁয়াশা!

 

sir voter list west bengal

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর খসড়া তালিকা প্রকাশের নির্ধারিত দিন ১৬ ডিসেম্বর, মঙ্গলবার। তবে এই ভোটার লিস্ট ঠিক কখন প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও সময় জানাতে পারেনি নির্বাচন কমিশন।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতর থেকেও নির্দিষ্ট সময় জানানো হয়নি। তবে সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ খসড়া তালিকা প্রকাশ হতে পারে। আবার জানা যাচ্ছে, বিকেলের দিকে প্রকাশ হতে পারে ভোটার তালিকা খসড়া। ১৬ই ডিসেম্বর মঙ্গলবার  বিকেল ৪টা নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সাংবাদিক বৈঠক রয়েছে। অনেকের ধারণা, সেই সময়েই আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হতে পারে।

এস আই এরের খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ওয়েবসাইটে আপনারা আপনাদের ভোটার লিস্ট দেখতে পারবেন।


SIR 2026 খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ৫৮ লক্ষের বেশি ভোটার

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের এসআইআর খসড়া ভোটার তালিকা থেকে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ পড়ছে বিভিন্ন কারণে এই বাদ পড়েছে।

কমিশনের হিসাব অনুযায়ী—

  • ২৪,১৬,৮৫২ জন মৃত ভোটার

  • ১২,২০,০৩৮ জন নিখোঁজ ভোটার

  • ১৯,৮৮,০৭৬ জন স্থানান্তরিত ভোটার

  • ১,৩৮,৩২৮ জন ভুয়ো ভোটার

  • ৫৭,৬০৪ জন এনুমারেশন ফর্ম পূরণ করেননি

এছাড়াও এমন অনেক ব্যক্তি রয়েছেন, যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ না করে ভোটার হিসেবে আর থাকতে চান না বলেও জানা যাচ্ছে।

SIR খসড়া তালিকায় কিভাবে আপনার নাম খুঁজবেন?

 এস আই আর ভোটার তালিকা আপনার নাম খোঁজার জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.gov.in থেকে দেখতে পারবেন কিভাবে দেখবেন নিচের স্টেপগুলি দেয়া হলো।

  •  প্রথমে আপনার মোবাইলে নির্বাচন কমিশন অফিসের ওয়েবসাইট খুলুন।

  •  তারপর দেখবেন লেখা রয়েছে এলেক্টরাল রোল এস আই আর ড্রাফট লিস্ট সেখানে ক্লিক করুন।

  •  এবার একটি নতুন পেজ ওপেন হবে যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার নাম দেওয়া থাকবে সেখান থেকে আপনার যারা জেলাতে  নির্বাচন করে এগিয়ে যান।

  •  এবারে চলে আসবে আপনার জেলার ব্লকের নাম সেখান থেকে আপনি যেই ব্লকের বাসিন্দা / মিউনিসিপালিটিতে ক্লিক করুন।

  •  এবারে চলে আসবে আপনার এলাকার বিভিন্ন বুথ কেন্দ্রের নাম যেখান থেকে আপনি ভোট দিয়ে থাকেন আপনার ভোটকেন্দ্রের নাম বা পলিং স্টেশন কি খুঁজে বের করুন এবং তার পাশে লিস্টে ক্লিক করুন।

  •  এবারে আপনার সামনে এসআইআর খাসরা তালিকা চলে আসবে। সেখান থেকে আপনার নাম খুঁজে বের করুন।

 আরো পড়ুন : জেলাভিত্তিক ভোটার লিস্ট দেখুন।


Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Official

Product Image

🔥সেরা Hawkins প্রেশার কুকার ইনডাকশন ও গ্যাস রান্না হবে দ্রুত👇

🛒 🍲 Hawkins স্টেইনলেস স্টিল প্রেশার কুকার (Induction + Gas Compatible)

Latest Update

লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক ২০২৬ : Lakshmir Bhandar Application Status Check 2026 @socialsecurity.wb.gov.in

How to check your lakshmir bhandar application status 2026. লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করার পর কি স্টেটাস দেখুন । laxmir bhandar /lokh...