প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ২০২৬ - আবেদন পদ্ধতি, সুবিধা, ডকুমেন্ট? Pradhan Mantri Fasal Bima Yojana Apply, Documents, Benefits West Bengal

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ২০২৬ - আবেদন পদ্ধতি পদ্ধতি,সুবিধা, ডকুমেন্ট? Pradhan Mantri Fasal Bima Yojana Apply, Documents, Benefits


PMFBY: পশ্চিমবঙ্গ চাষীবন্ধুদের জন্য সুখবর শুরু হয়েছে - প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (Pradhan Mantri Fasal Bima Yojana বা PMFBY)। এবারে প্রাকৃতিক দুর্যোগে মিলবে প্রধানমন্ত্রী ফসল বীমার সুবিধা। বাংলা শস্য বীমা যোজনা প্রকল্প বন্ধ হয়েছে শুরু হয়েছে Pradhan Mantri Fasal Bima Yojana। এতিমধ্যে আবেদন শুরু হয়েছে।


আজকে আমরা দেখবো - এই যোজনার সুবিধা, আবেদন পদ্ধতি, কী কী ডকুমেন্ট লাগবে? সঠিক তথ্য নিচে বিস্তারিত আলোচনা করা হল।


প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কী? Pradhan Mantri Fasal Bima Yojana West Bengal 

PMFBY হল কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের একটি ফসল বীমা যোজনা। প্রাকৃতিক কারণে যদি কোনো কৃষকের ফসল নস্ট, ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কৃষকদের ভারত সরকারের দ্বারা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। 


এতদিন পশ্চিমবঙ্গবাসী এই যোজনা থেকে বঞ্চিত ছিল। রাজ্যে বিজেপি সরকার আসার পর সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি এই PMFBY যোজনা শুরু হয়েছে।

Benefits: প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সুবিধা


প্রাকৃতিক দুর্যোগের যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি ইত্যাদি নির্দিষ্ট ঝুঁকি প্রকল্পের আওতায় রাখা হয়েছে। 


যার ফলে যদি কৃষকের ফসল এসব কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন কৃষকদের ক্ষতির পরিমানের উপর সরকারি নিয়ম অনুযায়ী হিসাব হতে পারে। সেই অনুযায়ী এবং জমির পরিমান অনুযায়ী আর্থিক সাহার্য্য সরাসরি কৃষকের ব্যাঙ্ক একাউন্টে প্রদান করা হয়।


ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ — অনুমোদিত ক্লেমের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বিমার অর্থ দেওয়া হয়।

Documents : কী কী ডকুমেন্ট লাগবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আবেদন করতে?

এই যোজনা অনলাইনে আবেদন করতে হয়। আবেদন করতে যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলি হল -

  • আবেদনকারীর আঁধার কার্ড।

  • ব্যাঙ্ক একাউন্ট পাসবুক 

  • জমির তথ্য - খতিয়ান।

এছাড়া, যা যা তথ্য লাগবে - নাম, ঠিকানা, নমিনীর নাম ও ঠিকানা, ও ফসল কী? ইত্যাদি।

চলুন এবারে দেখি কিভাবে অনলাইনে আবেদন করবেন - 

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আবেদন পদ্ধতি - Pradhan Mantri Fasal Bima Yojana Apply online 


PMFBY অনলাইনে আবেদন করা যাবে অফিসিয়াল পোর্টালের মাধ্যমে। নিচে কিভাবে আবেদন করবেন স্টেপগুলি তুলে ধরা হল - 

Pradhan Mantri Fasal Bima Yojana Apply online


১. প্রথমে PMFBY-এর অফিসিয়াল পোর্টালে যান https://pmfby.gov.in ওপেন করুন।


২. এর পর Farmer Corner Access - এ ক্লিক করুন এবং তারপর Login for Farmer এ ক্লিক করবেন।

৩. রেজিস্ট্রেশন করুন - যাদের একাউন্ট নেই তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে নাম, ঠিকানা, ও  মোবাইল নম্বর দিয়ে।

৪. রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার Personal Details দিবেন।

৫. Bank Details - ব্যাঙ্ক তথ্য সঠিক ভাবে লিখবেন- ব্যাংকের IFSC, ব্যাংকের নাম, শাখা এবং Savings Account Number দিতে হবে।


৬. Crop Details - ফসলের তথ্য দিবেন।

৭. Documents Upload - আবেদনকারীর ব্যাঙ্ক পাসবুক এবং জমির কাগজ এই দুটি আপলোড করবেন।

৮. এবারে সমস্ত তথ্য একবার সঠিক আছেকিনা চেক করে submit করবেন। 

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা স্ট্যাটাস চেক - Pradhan Mantri Fasal Bima Yojana Status Check

Pradhan Mantri Fasal Bima Yojana Status Check

আবেদন করার পর আপনি আপনার আবেদনের স্ট্যাটাস অনলাইনেই চেক করতে পারবেন। কিভাবে স্ট্যাটাস চেক করবেন দেখুন - 

  • স্ট্যাটাস চেক করার জন্য PMFBY  ওয়েবসাইটি ওপেন করবেন। https://pmfby.gov.in

  • Track Application status অপসন এ ক্লিক করবেন।

  • এবারে আবেদনের Policy Number দিয়ে Captch তে ক্লিক করুন।

  • এখন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা স্ট্যাটাস এর পুরো তথ্য দেখতে পারবেন।


ফসলের ক্ষতি জানানোর ব্যবস্থা — ক্ষতি বা অভিযোগের জন্য PMFBY-এর 14447 হেল্পলাইন ব্যবহার করা যায়।


এভাবেই, যারা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আবেদন করতে চান, আজকেই করে নিন। ভারত সরকারের এই যোজনার সুবিধা পেতে। সরকারি সমস্ত আপডেট জানতে SarkariSuvidha ওয়েবসাইটে নজর রাখুন।


Comments Below

If You Any Questions or Any Suggestions


No comments

Sarkari Suvidha Official

Latest Update

অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক | শুরু হলো স্ট্যাটাস চেক ? Annapurna Bhandar Status Check online West Bengal

অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক :   অন্নপূর্ণা ভান্ডার (Annapurna Bhandar) প্রকল্পে আবেদন করেছেন? এখন জানতে চাইছেন আপনার আবেদন অনুমোদিত হয়ে...