Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা ১৭–২০ আগস্টের কারা টাকা পাবেন? টাকা না পেলে Claim কীভাবে করবেন?

অন্নপূর্ণা যোজনা ২০২৬: ১৭–২০ আগস্টের মধ্যে কারা টাকা পাবেন? টাকা না পেলে Claim কীভাবে করবেন

অন্নপূর্ণা যোজনা টাকা কবে ঢুকবে? টাকা না কারা পাননি এবং কীভাবে Claim করবেন 

অন্নপূর্ণা ভান্ডার টাকা কবে ঢুকবে: ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। যারা টাকা পাননি, তাদের জন্যও রয়েছে Claim করার সুযোগ।

অন্নপূর্ণা যোজনা টাকা কবে ঢুকবে? কারা টাকা পেলেন? কারা এখনও টাকা পাননি? টাকা না পাওয়ার কারণ কী? ১০ জুলাইয়ের আগে আবেদন করেও টাকা না পেলে কী করবেন? Claim বা Objection কখন করা যাবে?

অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? Annapurna Yojana Payment Date 

প্রথম পর্যায়ে যাচাই করে যোগ্য উপভোক্তাদের মধ্যে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
১৭ আগস্ট থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ধাপে ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে।
তাই ১৭ আগস্টে টাকা না ঢুকলেও চিন্তার কারণ নেই। টাকা পাঠানোর প্রক্রিয়া কয়েকদিন ধরে চলতে পারে।

অন্নপূর্ণা যোজনা মোট আবেদন ও যাচাই সম্পূর্ণ কাদের (Total Applications & Verification Status)

  • মোট আবেদন জমা পড়েছে: ১ কোটি ৮০ লক্ষ
  • যাচাই (ভেরিফিকেশন) সম্পন্ন হয়েছে: ১ কোটি ৬২ লক্ষ আবেদনের
  • যাচাইয়ের পর যোগ্য বিবেচিত হয়েছেন: ১ কোটি ৪৫ লক্ষ জন

অন্নপূর্ণা টাকা কবে ঢুকবে (Annapurna Payment Date)

যোগ্য বিবেচিত হওয়া ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে টাকা ঢুকবে ব্যাঙ্ক একউন্টে । 

আঁধার লিংক করা ব্যাঙ্ক একাউন্টে DBT মাধ্যমে ঢুকবে টাকা। যদি ২০ তারিখের পরও চেক করে টাকা না ঢুকে তাহলে কী করবেন নিচে বলা হল।

যারা অন্নপূর্ণা টাকা পাননি তারা কি বাদ পড়েছেন (Are Those Who Didn't Get Annapurna Money Excluded?)

না, একদমই নয়। যারা ১০ জুলাইয়ের আগে আবেদন করেছিলেন কিন্তু যাচাইয়ের সময় যোগ্যতার কোনো শর্ত পূরণ করতে পারেননি বলে টাকা পাননি, তাদের প্রকল্প থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হয়নি।

যদি কেউ মনে করেন যে তিনি প্রকৃতপক্ষে যোগ্য, তাহলে তিনি Claim (দাবি) জানাতে পারবেন। জেলা প্রশাসন সেই দাবি পুনরায় যাচাই করবে এবং যোগ্য প্রমাণিত হলে তিনি টাকা পাবেন।

১০ জুলাইয়ের পর আবেদনকারীদের কবে টাকা ঢুকবে? Status of Applications Filed After 10th July 

  • তাদের ফর্মের ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে।
  • এই ভেরিফিকেশন সেপ্টেম্বরের ৩য় সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হবে।
  • যোগ্য প্রমাণিত হলে তারাও টাকা পাবেন, সেপ্টেম্বর মাসে।
  • কাউকে সরাসরি রিজেক্ট করা হচ্ছে না — সবার জন্যই Claim করার সুযোগ থাকছে।

Annapurna Yojana Claim ও Objection কিভাবে করবেন? Claim & Objection Portal

যারা ১০জুলাই এর আগে আবেদন করেছেন এবং ১৭ থেকে ২০ আগস্ট টাকা পেলেন না তারা Claim এবং Objection জানানোর জন্য নতুন পোর্টাল ১৯ আগস্টের পর থেকে চালু হবে (বর্তমান পরিস্থিতির ২-৩ দিন পর)। 

এই পোর্টালে যারা টাকা পাননি বা যোগ্যতা নিয়ে দাবি জানাতে চান, তারা আবেদন করতে পারবেন।

পোর্টাল: https://socialregistry.wb.gov.in/

অন্নপূর্ণা ভান্ডারে বাদ পড়ার কারণ (Reasons for Exclusion)

ভেরিফিকেশনের সময় যাচাই হয়ে যাদের যোগ্যতা প্রমাণিত হয়নি, তাদের বাদ পড়ার প্রধান কারণগুলি নিচে দেওয়া হলো:

কারণ বিস্তারিত
আধার ও ব্যাংক অ্যাকাউন্টের নামে অমিল সবচেয়ে বড় কারণ — আনুমানিক ১০ লক্ষ জন এই কারণে বাদ পড়েছেন। আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টে নাম হুবহু এক থাকতে হবে।
পাকা/টিনের বাড়ি শহরাঞ্চলের ক্ষেত্রে এটি অযোগ্যতার কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
পুরসভা এলাকায় ৩টির বেশি ঘর মিউনিসিপ্যালিটি এলাকায় যাদের বাড়িতে ৩টি ঘরের উল্লেখ পাওয়া গেছে, তারা বাদ পড়েছেন।
ইনকাম ট্যাক্স প্রদানকারী যারা আয়কর দেন, তারা এই প্রকল্পের যোগ্য নন।
সরকারি চাকরি / মাসিক ১০,০০০ টাকা আয় যারা সরকারি চাকরি করছেন বা মাসিক ১০ হাজার টাকা বা তার বেশি আয় করছেন, তারা যোগ্য নন।

অন্নপূর্ণা টাকা পায়নি ১০ লক্ষ আবেদনকারী, আঁধার ও ব্যাঙ্ক অমিল 

আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টে নাম হুবহু এক (Same Name) থাকতে হবে। এটাই সবচেয়ে বড় ও সাধারণ সমস্যা, যার কারণে সবচেয়ে বেশি আবেদন বাতিল হচ্ছে। আবেদনের আগেই এই বিষয়টি মিলিয়ে নেওয়া জরুরি।

অন্নপূর্ণা ভান্ডার টাকা পাওয়া ও না পাওয়া নিয়ে তথ্য 

  • কাউকেই স্থায়ীভাবে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়নি।
  • টাকা না পেলে চিন্তার কারণ নেই — Claim করার সুযোগ থাকছে।
  • ১৯ আগস্টের পর থেকে Claim ও Objection পোর্টাল চালু হবে।
  • ১০ জুলাইয়ের পরে আবেদনকারীদের ভেরিফিকেশন সেপ্টেম্বরের ৩য় সপ্তাহের মধ্যে শেষ হবে।

দ্রষ্টব্য: এই ধরণের সঠিক তথ্য পেতে নজর রাখুন Sarkari Suvidha ওয়েবসাইট ও ইউটুবে।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Official

Latest Update

Annapurna Yojana Eligibility : অন্নপূর্ণা যোজনা টাকা কারা পাবেন ও কারা পাবেন না? যোগ্যতা কী লাগবে ?

Who is eligible for the Annapurna Yojana, who is not, and what are the eligibility criteria? Annapurna Yojana 2026: Who Will Get ₹3,000 ...