কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম পিডিএফ ডাউনলোড - Krishak Bandhu Documents verification Form PDF Download

পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কৃষক বন্ধু (নতুন) প্রকল্প-এর জন্য একটি নতুন ক্ষেত্রসমীক্ষা (Field Verification) যাচাইকরণ ফর্ম প্রকাশ করেছে। এই ফর্মটি সংযোজনী-১ (Annexure-I) নামে পরিচিত এবং এটি মূলত SIR/WBLA 2026 ভোটার তালিকা সংশোধনের সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের জন্য ব্যবহৃত হবে।

কৃষক বন্ধু টাকা পাওয়ার জন্য এই ফর্ম ও সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ অঞ্চল অফিসে জমা করতে হবে।

 এই আর্টিকেলে ফর্মের সম্পূর্ণ বিবরণ, প্রয়োজনীয় তথ্য এবং ডাউনলোড লিঙ্ক দেওয়া হলো।

কৃষক বন্ধু ডকুমেন্ট ভেরিফিকেশন ফর্মটি কী এবং কেন প্রয়োজন?

কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের অধীনে ইতিমধ্যে নথিভুক্ত বা নতুন আবেদনকারী কৃষকদের তথ্য বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SIR) ও পশ্চিমবঙ্গ ভোটার তালিকা (WBLA) ২০২৬-এর সঙ্গে মিলিয়ে যাচাই করার জন্যই এই ফর্মটি তৈরি করা হয়েছে। ফর্মে সুবিধাভোগীর ব্যক্তিগত তথ্য, ব্যাংক বিবরণ, আধার-EPIC তথ্য, জমির বিবরণ এবং SIR/WBLA-এর ASDD তালিকায় নাম আছে কিনা তা যাচাই করা হয়।

বিশেষ গুরুত্বপূর্ণ: এই ফর্মে সুবিধাভোগী এবং তাঁর স্বামী/স্ত্রী উভয়ের আধার নম্বর ও EPIC (ভোটার) তথ্য উল্লেখ করতে হয়। তাই ফর্ম পূরণের আগে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই এবং জমির খতিয়ান/দলিল হাতের কাছে রাখুন।

কাদের জন্য এই ফর্ম প্রযোজ্য?

  • যাঁরা কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের সুবিধাভোগী বা আবেদনকারী
  • যাঁদের নাম SIR/WBLA 2026 ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় যাচাই প্রয়োজন
  • যাঁরা PM-KISAN প্রকল্পেরও সুবিধাভোগী
  • যাঁদের চাষযোগ্য জমির বিবরণ (JL নম্বর, খতিয়ান, দাগ নম্বর) হালনাগাদ করা প্রয়োজন

কৃষক বন্ধু ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস: Important documents for Verification Krishak Bandhu 

  • আধার কার্ড
  • ভোটার আইডি কার্ড
  • ব্যাংকের পাসবই
  • কৃষক বন্ধু আবেদন/রেজিস্ট্রেশনের তথ্য (যদি থাকে)
  • আবেদনকারীর মোবাইল নম্বর
  • সব ডকুমেন্টের অরিজিনাল ও ফটোকপি সঙ্গে রাখুন।
  • স্বামী ও স্ত্রী দুজরেরই।

কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম ফিলাপ - Krishak Bandhu Documents verification Form Fill-Up process 

অংশ ক – সুবিধাভোগীর বিবরণ (Beneficiary Details)

ফর্মের প্রথম অংশে সুবিধাভোগীর নিম্নলিখিত তথ্য দিতে হবে —

ক্রমতথ্যের বিবরণ
সুবিধাভোগীর নাম (কৃষক বন্ধু রেকর্ড/ব্যাংক পাসবই অনুযায়ী)
পিতা/স্বামী/স্ত্রী/অভিভাবকের নাম
ঠিকানা — জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা/গ্রাম
ব্যাংকের বিবরণ — ব্যাংক ও শাখার নাম, IFSC কোড, অ্যাকাউন্ট নম্বর
আধার-সংযুক্ত মোবাইল নম্বর
আধার নম্বর, EPIC নম্বর, AC/Part/Serial নম্বর
SIR/WBLA 2026-এর ASDD তালিকায় পাওয়া গেছে কিনা, আপিল ট্রাইব্যুনালে মুলতুবি কিনা, CAA আবেদন মুলতুবি কিনা
৮–৯PM-KISAN সুবিধাভোগী কিনা এবং প্রধান পেশা
১০চাষযোগ্য জমির বিবরণ — JL নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ (একর), RoR তারিখ, দখলের ধরন
১১আয়কর প্রদানকারী কিনা

অংশ খ – স্বামী/স্ত্রীর বিবরণ (Spouse Details)

দ্বিতীয় অংশে সুবিধাভোগীর স্বামী/স্ত্রীর একই ধরনের তথ্য নেওয়া হয় —

ক্রমতথ্যের বিবরণ
স্বামী/স্ত্রীর নাম
ব্যাংকের বিবরণ — ব্যাংক ও শাখার নাম, IFSC কোড, অ্যাকাউন্ট নম্বর
আধার-সংযুক্ত মোবাইল নম্বর
আধার নম্বর, EPIC নম্বর, AC/Part/Serial নম্বর
KBN (কৃষক বন্ধু নতুন)-এর সুবিধাভোগী কিনা
SIR/WBLA 2026-এর ASDD তালিকায় পাওয়া গেছে কিনা, আপিল ট্রাইব্যুনালে মুলতুবি কিনা, CAA আবেদন মুলতুবি কিনা
PM-KISAN সুবিধাভোগী কিনা এবং প্রধান পেশা

শুধুমাত্র দাপ্তরিক ব্যবহারের অংশ

ফর্মের শেষ অংশটি সংশ্লিষ্ট আধিকারিকের জন্য সংরক্ষিত, যেখানে জমা দেওয়া আবেদনপত্র ও নথিপত্র যাচাই করে কৃষক বন্ধু (নতুন) পোর্টালের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয় এবং আবেদনটি সঙ্গত/অসঙ্গত বলে সুপারিশ করা হয়। এছাড়া প্রাপ্তি স্বীকার (Acknowledgement) অংশে সুবিধাভোগীর নাম ও মোবাইল নম্বর উল্লেখ করে ফর্ম গ্রহণের প্রমাণ দেওয়া হয়।

মুচলেকা/অঙ্গীকারপত্র: ফর্মে সুবিধাভোগীকে স্বাক্ষর করে ঘোষণা করতে হয় যে প্রদত্ত সকল তথ্য সত্য ও সঠিক, এবং ভবিষ্যতে কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সরকার আইনানুগ ব্যবস্থা নিতে পারে ও প্রকল্পের প্রাপ্যতা বাতিল হতে পারে। উভয়ের আধার তথ্য পূর্ণ সম্মতিক্রমে ব্যবহারেরও অঙ্গীকার করতে হয়।

Krishak Bandhu Verification Form PDF - কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম ডাউনলোড


📥 কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম PDF ডাউনলোড করুন
(এখানে☝️ PDF Form ফাইল দেওয়া আছে )

কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম —  Krushak Bandhu Verification Form PDF Download 

নিচে সরকারি ফর্মটি হুবহু তুলে দেওয়া হলো —

সংযোজনী-১ / ANNEXURE-I
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের ক্ষেত্রসমীক্ষা (Field Verification)-এর জন্য যাচাইকরণ ফর্ম
Form for field verification of Krishak Bandhu (New)

কৃষক বন্ধু (KB) আইডি নং / ID No.: ____________________    ক্রমিক নং / Sl. No.: ____________

ক. সুবিধাভোগীর বিবরণ / A. Beneficiary details
তথ্যের বিবরণ / Particularsযাচাইকৃত ✓
সুবিধাভোগীর নাম (কৃষক বন্ধু রেকর্ড/ব্যাংক পাসবই অনুযায়ী) / Name of beneficiary (as per KB record/bank pass book)
পিতা/স্বামী/স্ত্রী/অভিভাবকের নাম / Name of father/husband/wife/guardian
ঠিকানা / Address
৩(ক)জেলা / District
৩(খ)ব্লক / Block
৩(গ)গ্রাম পঞ্চায়েত / Gram Panchayet
৩(ঘ)মৌজা/গ্রাম / Mouza/village
ব্যাংকের বিবরণ / Bank Details
৪(ক)ব্যাংক ও শাখার নাম / Name of bank & branch
৪(খ)IFSC কোড / IFSC Code
৪(গ)ব্যাংক অ্যাকাউন্ট নম্বর / Account Number
আধার-সংযুক্ত মোবাইল নম্বর / Aadhaar linked mobile No.
আধার নম্বর / Aadhaar No.
EPIC নম্বর / EPIC No.
এসি নম্বার / AC Number
পার্ট নম্বার / Part Number
সিরিয়াল নম্বার / Serial Number
(ক) SIR/WBLA ২০২৬ ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে / Found in ASDD list for SIR/WBLA 2026 POLL (Yes/No)
(খ) আপিল ট্রাইব্যুনালে মুলতুবি রয়েছে / Pending under SIR Appellate Tribunal (Yes/No)
(গ) মুলতুবি CAA আবেদন / Pending CAA application (Yes/No)
PM-KISAN-এর সুবিধাভোগী কিনা / Whether PM-KISAN beneficiary (Yes/No)
প্রধান পেশা / Primary Occupation (কৃষক, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পান)
১০চাষযোগ্য জমির বিবরণ / Cultivable Land holding details
১০(ক)JL নম্বর / JL No.
১০(খ)খতিয়ান নম্বর / Khatian No.
১০(গ)দাগ নম্বর / Plot No.(s)
১০(ঘ)চাষযোগ্য জমির পরিমাণ (একর) / Cultivable Area of land in acre
১০(ঙ)স্বত্বলিপি (RoR)-এর তারিখ (খতিয়ানের তারিখ) / Date of RoR (Khatian date)
১০(চ)জমির দখলের ধরন (ক্রয়/উত্তরাধিকারসূত্রে নামজারি/হস্তান্তর/অন্যান্য) / Type of possession (Purchase/Death mutation/Transfer/others)
১১আয়কর প্রদানকারী কিনা (হ্যাঁ/না) / Income tax payee (Yes/No)

সুবিধাভোগীর স্বাক্ষর: ______________________ / Signature of the beneficiary

খ. স্বামী/স্ত্রীর বিবরণ / B. Spouse details
তথ্যের বিবরণ / Particularsযাচাইকৃত ✓
১২স্বামী/স্ত্রীর নাম / Name of Spouse
১৩ব্যাংকের বিবরণ / Bank Details
১৩(ক)ব্যাংক ও শাখার নাম / Name of bank & branch
১৩(খ)IFSC কোড / IFSC Code
১৩(গ)ব্যাংক অ্যাকাউন্ট নম্বর / Account Number
১৪আধার-সংযুক্ত মোবাইল নম্বর / Aadhaar linked mobile No.
১৫আধার নম্বর / Aadhaar No.
EPIC নম্বর / EPIC No.
এসি নম্বার / AC Number
পার্ট নম্বার / Part Number
সিরিয়াল নম্বার / Serial Number
১৬KBN-এর সুবিধাভোগী কিনা / Whether KBN beneficiary (Yes/No)
১৭ (ক) SIR/WBLA ২০২৬ ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে / Found in ASDD list for SIR/WBLA 2026 POLL (Yes/No)
(খ) আপিল ট্রাইব্যুনালে মুলতুবি রয়েছে / Pending under SIR Appellate Tribunal (Yes/No)
(গ) মুলতুবি CAA আবেদন / Pending CAA application (Yes/No)
১৮PM-KISAN-এর সুবিধাভোগী কিনা / Whether PM-KISAN beneficiary (Yes/No)
১৯প্রধান পেশা / Primary Occupation (কৃষক, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পান)

আবেদন গ্রহণকারী আধিকারিকের স্বাক্ষর: ______________________

Signature of the official receiving application: ______________________

অঙ্গীকারপত্র: আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে, উপরিউক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। পরবর্তীকালে কোনো যাচাইয়ে প্রদত্ত তথ্য মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং কৃষক বন্ধু (নতুন) প্রকল্প অথবা সরকারের অন্য কোনো অনুরূপ প্রকল্পে আমার প্রাপ্যতা বাতিল করা যেতে পারে। আমি আরও ঘোষণা করছি যে, আমার এবং আমার স্বামী/স্ত্রীর আধার নম্বর উভয়ের পূর্ণ সম্মতিক্রমে প্রদান করা হয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান ও প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্যে সরকার এই আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারবে।
শুধুমাত্র দাপ্তরিক ব্যবহারের জন্য / For Official Use
উপস্থাপিত আবেদনপত্র ও সংযুক্ত নথিপত্র যাচাই করা হয়েছে এবং কৃষক বন্ধু (নতুন) পোর্টালে বিদ্যমান তথ্যের সঙ্গে মিলিয়ে পরীক্ষা করা হয়েছে। আবেদনটি সঙ্গত/অসঙ্গত বলে প্রতীয়মান হয়েছে এবং সেই অনুযায়ী সুপারিশ করা হলো/সুপারিশ করা হলো না।

যাচাইকরণকারী আধিকারিকের স্বাক্ষর / Signature of the verifier: ______________________
প্রাপ্তি স্বীকার / Acknowledgement
শ্রী/শ্রীমতী ______________________________________ -এর নিকট থেকে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের যাচাইকরণ ফর্ম গ্রহণ করা হলো।

মোবাইল নম্বর / Mobile No.: ______________________

বি.দ্র.: এই ফর্মটি শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে দেওয়া হয়েছে। সরকারি ফর্মের প্রকৃত প্রিন্ট কপি সংশ্লিষ্ট ব্লক/পঞ্চায়েত অফিস অথবা কৃষক বন্ধু (নতুন) অফিসিয়াল পোর্টাল থেকে সংগ্রহ করুন।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Official

Latest Update

অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক | অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক । Annapurna Bhandar Status Check online West Bengal

অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক :   অন্নপূর্ণা ভান্ডার (Annapurna Bhandar) প্রকল্পে আবেদন করেছেন? এখন জানতে চাইছেন আপনার আবেদন অনুমোদিত হয়ে...