SC/ST/OBC Re-Verification 2026: ২০১১ সালের পর ইস্যুকৃত SC/ST/OBC জাতি শংসাপত্র পুনঃযাচাইকরণ ২০২৬ - প্রয়োজনীয় নথি, আবেদন পদ্ধতি

SC/ST/OBC Re-Verification 2026: ২০১১ সালের পর ইস্যুকৃত SC/ST/OBC জাতি শংসাপত্র পুনঃযাচাইকরণ ২০২৬ - প্রয়োজনীয় নথি, আবেদন পদ্ধতি

২০১১ সালের পর ইস্যুকৃত SC/ST/OBC জাতি শংসাপত্র পুনঃযাচাইকরণ ২০২৬ | Required Documents। ২০১১ সালের পর ইস্যুকৃত SC/ST/OBC জাতি শংসাপত্র পুনঃযাচাইকরণের জন্য কী কী নথি লাগবে? SC/ST ও OBC-এর জন্য আলাদা ডকুমেন্ট, Family Tree, Self Declaration, আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জানুন।

২০১১ সালের পর ইস্যুকৃত SC/ST/OBC জাতি শংসাপত্র পুনঃযাচাইকরণ ২০২৬

যেসব আবেদনকারীর SC, ST অথবা OBC জাতি শংসাপত্র ২০১১ সালের ১ জানুয়ারি বা তার পরে ইস্যু হয়েছে, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট পরিস্থিতিতে জাতিগত সত্যতা (Caste Validity) পুনঃযাচাইকরণ করার কাজ চলছে। এই পুনঃযাচাইকরণ প্রক্রিয়ায় আবেদনকারীকে নির্ধারিত আবেদনপত্রের সঙ্গে একাধিক প্রমাণপত্র সহ জমা দিতে হয়।

আজকের এই প্রতিবেদনে আপনাদের এই নিয়ে বিস্তারিত তথ্য ও আপডেট দেওয়া হল।

অনেক আবেদনকারী সঠিক নথি সম্পর্কে অবগত না থাকায় আবেদন বাতিল বা বিলম্বিত হয়। তাই এই প্রতিবেদনে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত নথি, SC/ST ও OBC-এর জন্য পৃথক ডকুমেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিতভাবে তুলে ধরা হলো।


SC/ST/OBC পুনঃযাচাইকরণ কেন করা হয়?

জাতি শংসাপত্রের সত্যতা যাচাই, পূর্বপুরুষের তথ্য মিলিয়ে দেখা এবং সরকারি নথির সঙ্গে আবেদনকারীর তথ্য যাচাই করার উদ্দেশ্যে এই পুনঃযাচাইকরণ করা হয়। এতে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই সরকারি সুবিধা পান। অযোগ্য সমস্ত কাস্ট সার্টিফিকেট বাতিল করা হবে। 

পূর্ববর্তী সরকারের আমলে অসংখ্য ভূয়ো সার্টিফিকেট বানানো হয়েছে তাই সমস্ত সার্টিফিকেট যাচাইকরণ চলছে।


SC/ST/OBC পুনঃযাচাইকরণ আবেদনকারীর জন্য প্রয়োজনীয় নথি

আবেদন করার সময় নিচের নথিগুলি জমা দিতে হবে—

১. পুনঃযাচাইকরণের আবেদনপত্র

নির্ধারিত ফরম্যাটে পূরণ করা আবেদনপত্র। সেক্ষেত্রে SC/ST দের সাদা খাতায় আবেদন লিখে প্রয়োজনীয় নথি সহ জমা করতে হবে BDO অফিসে। OBC দের অনলাইনে আবেদন করতে হবে আবার যদি অনলাইন কাস্ট নম্বর থাকে সেক্ষত্রে BDO অফিস থেকে অফলাইলে ফর্ম তুলে এবং সঙ্গে প্রয়োজনীয় নথি সহ জমা করতে হবে।

২. আবেদনকারীর পরিচয়পত্র

  • ভোটার কার্ড

  • আধার কার্ড

  • SC/ST/OBC জাতি শংসাপত্র

  • ২০২৬ সালের ভোটার তালিকার কপি

৩. পিতা ও মাতার নথি

  • ভোটার কার্ড

  • অথবা মৃত্যু সনদ (যদি প্রযোজ্য হয়)

  • ২০২৬ সালের ভোটার তালিকার কপি

৪. পুরাতন জাতি শংসাপত্র

৩১ ডিসেম্বর ২০১০ অথবা তার পূর্বে ইস্যুকৃত কাস্ট/জাতি শংসাপত্র (যদি উপলব্ধ থাকে)।

৫. Genealogy (Family Tree) - বংশতালিকা 

পরিবারের বংশতালিকা এবং সেখানে উল্লেখিত প্রত্যেক সদস্যের ভোটার কার্ড অথবা আধার কার্ডের কপি।

SC/ST আবেদনকারীদের জন্য অতিরিক্ত নথি

যদি পরিবারের প্রথম প্রজন্মের SC/ST শংসাপত্র ১ জানুয়ারি ২০১১ বা তার পরে ইস্যু হয়ে থাকে, তাহলে নিচের যেকোনো একটি নথি জমা দিতে হবে।

  • ১৯৫০ সালের জমির রেকর্ড বা দলিল।

  • ১৯৭১ সালের নাগরিকত্ব শংসাপত্র (Migrant-এর ক্ষেত্রে)।

  • ১৯৭১ সালের পূর্বে ইস্যুকৃত যে কোনো সরকারি পরিচয়পত্র।

OBC আবেদনকারীদের জন্য অতিরিক্ত নথি

যদি পরিবারের প্রথম প্রজন্মের OBC শংসাপত্র ১ জানুয়ারি ২০১১ বা তার পরে ইস্যু হয়ে থাকে, তাহলে নিম্নলিখিত নথি জমা দিতে হবে।

  • ১৫ মার্চ ১৯৯৩-এর পূর্ববর্তী জমির দলিল বা রেকর্ড।

  • আবেদনকারী, পিতা ও মাতার Self Declaration।

  • পিতার নামে (অথবা পিতা মৃত হলে মাতার নামে) BDO/SDO কর্তৃক ইস্যুকৃত আয় শংসাপত্র।

  • যদি পিতা ও মাতা উভয়েই মৃত হন, তাহলে গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত মৃত পিতা-মাতার পেশা/কর্মসংস্থানের অবস্থা (Profession/Employment Status) সংক্রান্ত প্রত্যয়নপত্র।

📢সমস্ত জেরক্স কপিটে স্বাক্ষর করে দিবেন।

গুরুত্বপূর্ণ নির্দেশ

বিঃদ্রঃ জাতিগত সত্যতা যাচাইয়ের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত তথ্য বা নথি চাইতে পারেন। তাই আবেদন করার আগে সমস্ত নথি প্রস্তুত রাখুন। একবার আপনার BDO অফিসে গিয়ে শুনে নিন কী কী লাগবে।


১. কারা এই পুনঃযাচাইকরণ করবেন?

যাদের SC/ST/OBC জাতি শংসাপত্র ২০১১ সালের পর ইস্যু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনঃযাচাইকরণের নির্দেশ দিয়েছে।

২. Family Tree জমা দেওয়া কি বাধ্যতামূলক?

হ্যাঁ, নির্দেশিকা অনুযায়ী Family Tree এবং পরিবারের সদস্যদের পরিচয়পত্র জমা দিতে হবে।

৩. OBC আবেদনকারীদের কি Self Declaration দিতে হবে?

হ্যাঁ, আবেদনকারী, পিতা এবং মাতার Self Declaration জমা দিতে হবে।

৪. অতিরিক্ত নথি চাইতে পারে?

হ্যাঁ। যাচাইকরণের সময় প্রয়োজনে অতিরিক্ত তথ্য বা নথি চাওয়া হতে পারে।

৫. পুরোনো জমির দলিল না থাকলে কী হবে?

সেক্ষেত্রে সরকারি নির্দেশিকা অনুযায়ী বিকল্প গ্রহণযোগ্য নথি থাকলে তা জমা দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট যাচাইকরণকারী কর্তৃপক্ষ নেবেন।


২০১১ সালের পর ইস্যুকৃত SC/ST/OBC জাতি শংসাপত্র পুনঃযাচাইকরণের ক্ষেত্রে সঠিক নথি জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদন করার আগে একবার সমস্ত নথি ভালোভাবে মিলিয়ে নিন এবং প্রয়োজনীয় ফটোকপি প্রস্তুত রাখুন। এতে আবেদন দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা বাড়বে এবং অপ্রয়োজনীয় জটিলতা এড়ানো যাবে।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Official

Latest Update

অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক | অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক । Annapurna Bhandar Status Check online West Bengal

অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক :   অন্নপূর্ণা ভান্ডার (Annapurna Bhandar) প্রকল্পে আবেদন করেছেন? এখন জানতে চাইছেন আপনার আবেদন অনুমোদিত হয়ে...