PM Vishwakarma Yojana West Bengal: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে রাজ্যে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari. পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেটে উঠে এসেছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করার প্রসঙ্গ। এতদিন এই প্রকল্পটির সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পায়নি অর্থাৎ আজকে থেকে সুবিধা সকলে পাবেন।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কি এবং এই প্রকল্পের সুবিধা কি কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন যারা আগে বিশ্বকর্মা যোজনার আবেদন করেছিলেন তারা কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন সমস্ত কিছু নিয়ে সরকারি সুবিধা ওয়েবসাইটে আপনাদের অফিসিয়াল তথ্যগুলি তুলে ধরা হল।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা 2026 পশ্চিমবঙ্গ | PM Vishwakarma Yojana West Bengal
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হল ভারত সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পটি যারা বিভিন্ন কারিগর, যন্ত্রপাতির কাজ ও শ্রমিকের দক্ষতামূলক কাজ করেন তাদেরকে আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক সাহায্য (১৫,০০০ টাকা) ও ভিভিন্ন দক্ষতার উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান এবং স্বল্প সুদে ঋণ (৩ লক্ষ টাকা পর্যন্ত) আর্থিক সহযোগিতার উদ্দেশ্যে এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পটি চালু করা হয়েছে।
ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে এই প্রকল্পটি ২০২৩ সালে শুরু হলেও কাজ হয়নি কিন্তু ২০২৬ সালের বিজেপি সরকার গড়ার সঙ্গে সঙ্গেই ১১মে ২০২৬ থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শুভেন্দু আধিকারী।
Benefits :
Pradhan Mantri Vishwakarma Yojana (PM Vishwakarma Yojana) যে সমস্ত সুবিধা পাবেন -
১. ফ্রি’তে স্কিল ট্রেনিং প্রদান 5 থেকে 15 দিন
যদি কেউ আধুনিক কাজ শিখতে চান তাহলে এই প্রকল্পের মধ্যদিয়ে ফ্রি ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন দৈনিক পারিশ্রমিক দেওয়া হবে
২. ট্রেনিং চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা প্রদান।
ট্রেনিংয়ের সময় প্রতিদিন ₹500 করে ভাতা দেওয়া হবে।
৩. টুলকিটের বা যন্ত্রপাতি কেনার জন্য টাকা
যদি আপনার কাজের জন্য ভিভিন্ন যন্ত্রপাতি কিনতে সক্ষম না হয়ে থাকেন তাহলে কাজের সরঞ্জাম কেনার জন্য প্রায় ₹15,000 পর্যন্ত এই যোজনার মাধ্যমে পাবেন।
৪. কম সুদে লোন পাওয়ার সুযোগ
যদি কোনো ব্যাক্তির ট্রেনিং করার পর কাজ শেখার পর লোনের প্রয়োজন নিজের পায়ে দাঁড়ানোর জন্য তখন স্বল্প সুদে সরকার তরফে লোনের সুবিধা পাবেন। ১ থেকে ৩ লক্ষ টাকা পাওয়া যাবে মাত্র 5% সুদে।
৬. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজানা সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদান।
প্রত্যেক আবেদনকারীদের সরকারি স্বীকৃত সার্টিফিকেট ও Vishwakarma ID Card প্রদান করা হবে।
Highlight
Beneficiary : আবেদনকারী
এই প্রকল্পের সুবিধায় কারা আবেদন করতে পারবেন - মোট ১৮ টি শ্রেণির কর্মীরা এই যোজনা জন্য আবেদন করতে পারবেন।
ছুতার (সুথার/বাধাই);
নৌকা প্রস্তুতকারক;
আর্মারার;
কামার (লোহার);
হাতুড়ি এবং টুল কিট মেকার;
লকস্মিথ;
স্বর্ণকার (সোনার);
কুমার (কুমহার);
ভাস্কর (মূর্তিকার, পাথর খোদাইকারী), পাথর ভাঙা;
মুচি (চর্মকার)/ জুতা/ জুতা কারিগর;
মেসন (রাজমিস্ত্রী);
ঝুড়ি/মাদুর/ঝাড়ু মেকার/কয়ার ওয়েভার;
পুতুল ও খেলনা প্রস্তুতকারক (ঐতিহ্যগত);
নাপিত (নাই);
মালা প্রস্তুতকারক (মালাকার);
ধোপা (ধোবি);
দর্জি (দর্জি);
ফিশিং নেট মেকার।
Eligibility & Age : যোগ্যতা ও বয়স
বয়স: ১৮ বছর বা তার বেশি।
•ভারতীয় নাগরিক হতে হবে।
•সংশ্লিষ্ট কারিগরি কাজে যুক্ত থাকতে হবে(১৮ টির মধ্যে যে কোনো একটি)
• আবেদনকারীকে হাতে কাজ করা কারিগর বা শিল্পী হতে হবে।
• নিজে কাজ করে আয় করেন এমন অসংগঠিত ক্ষেত্রে যুক্ত থাকতে হবে।
• গত ৫ বছরে PMEGP, PM SVANidhi, Mudra ইত্যাদি সরকারি ব্যবসার লোন নেওয়া থাকলে আবেদন করা যাবে না।
• একটি পরিবারের মাত্র ১ জন এই স্কিমের সুবিধা পাবেন।
Docoments Required - কী কী নথি লাগবে?
Aadhar Card
Mobile number
Bank details
Ration card.
আবেদন পদ্ধতি অনলাইন : Application Process
এই প্রকল্পে আবেদন সম্পূর্ণ অনলাইনে CSC সেন্টারের মাধ্যমে করা যায়। আবেদনকারী চাইলে নিজেও আবেদন করতে পারেন, অথবা CSC-এর VLE/কর্মীদের সাহায্য নিতে পারেন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
ধাপ ১:
PM Vishwakarma-এর অফিসিয়াল পোর্টালে গিয়ে “CSC Register Artisans” অপশনে ক্লিক করুন।
ধাপ ২:
এবারে রেজিস্ট্রেশন করার জন্য আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার এবং আঁধার নম্বর দিয়ে Captcha পরে নিচে ঠিক বক্স করে, Continue এ ক্লিক করুন।
ধাপ ৩:
Aadhaar Verification জন্য মোবাইলে OTP নম্বর বসিয়ে Continue এ ক্লিক করুন।
ধাপ ৪:
এবারে বায়োমেট্রিক ভেরিফিকেশন করার জন্য আপনার নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করুন।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন ফরম ফিলাপ
অনলাইন ফর্মে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ কিভাবে করবেন দেখুন 👇
ধাপ ১: Personal Details
এই ধাপে অনেফোনকারীর নাম, জন্মতারিখ, লিঙ্গ, ক্যাটাগরি, ইত্যাদি সঠিক ভাবে লিখতে হবে।
ফর্ম জমা দেওয়ার পরে একটি Application Number পাওয়া যাবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।
ধাপ ২: Contact Details
এই স্টেপে মোবাইল নম্বর, আঁধার নাম্বার, প্যান কার্ড যদি থাকে দিতে হবে।
ধাপ ৩: Family Details
পরিবারের কতজন সদর্শ আছে তাদের প্রত্যেকের তথ্য দিতে হবে এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্ক কী ও প্রত্যেকের আঁধার নাম্বার লিখতে হবে।
ধাপ ৩: Profession / Trade Details
এবারে যে কাজ করেন তার তথ্য দিতে হবে। আপনি যে কাজের সঙ্গে যুক্ত তার তথ্য পুরন করুন।
ধাপ ৪: Saving Bank Details
ব্যাঙ্ক এর তথ্য দিতে হবে - ব্যাঙ্কের নাম, IFSC Code, ব্রাঞ্চের নাম, একাউন্ট নাম্বার সঠিক ভাবে পূরণ করতে হবে।
ধাপ ৫: Credit Support
যদি লোন চান তাহলে এই ধাপের ফর্মটা পুরুন করবেন কত ঋণ নিতে চান বক্স এ লিখে দিবেন ১-২ লক্ষের মধ্যে। এবং লোন যদি অন্য ব্যাঙ্ক দ্বারা দিতে চান তাহলে সেই ব্যাঙ্কের তথ্য লিখতে হবে।
ধাপ ৬: Skill Training & Tool Kit
Basic: 5-7 দিন।
Advance : 15 দিন।
ট্রেনিং পাবেন।
Tool Kit এর জন্য ১৫ হাজার টাকা পাবেন। যন্ত্রপাতি কেনার জন্য।
ধাপ ৭: Declaration Details
দেওয়ার জন্য প্রত্যেকটি ঠিক বক্স এ ক্লিক করেই আবেদন করতে হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার। Submit করুন।
ধাপ ৩: Application Submitted
Application নাম্বারটি লিখে রাখুন, যা দিয়ে পরবর্তীতে সার্টিফিকেট ও আইডি কার্ড পাবেন।
এভাবেই আপনার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন সম্পূর্ণ করতে পারবেন। অবশ্যই SCS সেন্টারে যান আবেদন করার জন্য।
PM Vishwakarma Application Download Status Check - প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা স্ট্যাটাস ও আবেদন পত্র ডাউনলোড
যারা ২০২৩ সালেই আবেদন করেছিলেন তারা কিভাবে ডাউনলোড করবেন এবং আপনার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা স্ট্যাটাস কী দেখবেন দেখুন।
অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে Applicant /Beneficiary Login এ ক্লিক করুন।
এবারে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে Captcha code বসিয়ে login এ ক্লিক করুন
রেজিস্টার মোবাইল নাম্বারে আসা OTP বসান ও Submit করুন।
এখন বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপনার আবেদন স্টেটাস দেখুন এবং প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা স্ট্যাটাস ও আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন।

কোন মন্তব্য নেই