Annapurna Status For Further Verification: অন্নপূর্ণা যোজনা Status Check করার পর অনেকেরই “For Further Verification” লেখা দেখাচ্ছে। আবার এর নিচে বিভিন্ন ধরনের কারণও দেখানো হচ্ছে।
আজকের এই পোস্টে আমরা For Further Verification-এর নিচে দেখানো ৭টি কারণ একে একে বুজবো এবং কারণ অনুযায়ী সমাধানের জন্য কী কী করবেন জানাবো।
Annapurna Status For Further Verification - কেন দেখায়? অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন কি কি কারণে দেখায়?
১️. Pays Income Tax
প্রথম কারণ হলো “Pays Income Tax”।
এর অর্থ হলো সিস্টেমের যাচাই অনুযায়ী আবেদনকারী Income Tax প্রদান করেন বলে তথ্য পাওয়া যাচ্ছে।
এই কারণে আবেদনটি আরও যাচাইয়ের মধ্যে রাখা হয়েছে।
২️. ASDD – Absent Shifted Duplicate, Death (2026 Voter List )
দ্বিতীয় কারণ হলো “ASDD – 2026 Voter List”।
এর অর্থ হলো ২০২৬ সালের ভোটার তালিকায় আবেদনকারীর নাম পাওয়া যায়নি—এমন তথ্য যাচাইয়ের সময় উঠে এসেছে।
তাই এই আবেদনটিও আরও যাচাইয়ের প্রয়োজন হচ্ছে।
৩️. Bank Validation Failure
তৃতীয় কারণ হলো “Bank Validation Failure”।
এর অর্থ হলো আবেদনকারীর দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের সময় সমস্যা পাওয়া গেছে।
ব্যাংকের তথ্য সঠিকভাবে যাচাই না হলে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই এই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে।
৪️. Herself Earn More Than ₹10,000/-
চতুর্থ কারণ হলো “Herself Earn More Than ₹10,000/-”।
অর্থাৎ যাচাইয়ের সময় এমন তথ্য পাওয়া যাচ্ছে যে আবেদনকারী নিজে মাসে ₹১০,০০০-এর বেশি আয় করেন।
এই কারণে আবেদনটি আরও যাচাইয়ের মধ্যে রয়েছে।
৫️. Approved
পঞ্চম অপশন হলো “Approved”।
এটি অন্যান্য কারণের থেকে আলাদা। যদি Status-এ Approved দেখায়, তার অর্থ হলো আবেদনটি অনুমোদিত হয়েছে।
যোগ্যতা এবং অন্যান্য শর্ত ঠিক থাকলে পরবর্তী মাসের টাকা পাওয়ার সুযোগ রয়েছে।
তাই Approved দেখালে সাধারণত অপেক্ষা করে Payment Status-ও চেক করতে পারেন।
৬️. More Than 3 Rooms in Urban Area
ষষ্ঠ কারণ হলো “More Than 3 Rooms in Urban Area”।
এর অর্থ হলো শহরাঞ্চলের আবেদনকারীর বাড়িতে ৩টির বেশি ঘর রয়েছে—এমন তথ্য যাচাইয়ের সময় পাওয়া গেছে।
এই কারণে আবেদনটি আরও যাচাইয়ের প্রয়োজন হচ্ছে।
৭️. Government Employee
সপ্তম কারণ হলো “Government Employee”।
অর্থাৎ যাচাইয়ের সময় আবেদনকারীকে সরকারি কর্মচারী হিসেবে শনাক্ত করা হয়েছে।
এই কারণে আবেদনটি আরও যাচাইয়ের মধ্যে রাখা হয়েছে।
Annapurna Status For Further Verification - দেখালে কি করবেন?
তাহলে বন্ধুরা, আপনার অন্নপূর্ণা যোজনার Status যদি “For Further Verification” দেখায়, তাহলে প্রথমেই তার নিচে কোন কারণটি দেখাচ্ছে সেটি ভালোভাবে দেখুন।
কারণ অনুযায়ী আপনার আবেদনটির পরবর্তী সিদ্ধান্ত হতে পারে।
আর শুধু For Further Verification দেখাচ্ছে বলেই যে টাকা পাবেন না—এমনটা ধরে নেওয়া ঠিক নয়। আপনার আবেদনটি এখনও যাচাইয়ের মধ্যে থাকতে পারে। তাই, সমস্ত যোগ্য হলে Claim করবেন।
আপনি যদি, সঠিক হন, তাহলে আমি claim করবেন। সত্যি যোগ্য কখন হবেন, আপনার সমস্যায় যেটা দেখাচ্ছে, সেটি যদি আপনি না হন, হলে ক্লেম করবেন। উপরের ৭টি কারণ যদি আপনার থাক থাকে, বা আংশিক থাকে বা যদি ভুলবশত বাদ দিয়ে দেয় অন্নপূর্ণা প্রকল্প থেকে তাহলেই claim করবেন।
তাই নিয়মিত Annapurna Yojana Status Check করুন এবং নতুন কোনো আপডেট আসে কি না দেখুন।
উপকারিত হলে, Share করুন যারা জানতে চায় তথ্যগুলি এবং অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট পেতে Sarkari Suvidha সঙ্গে থাকুন।

No comments