Yuva Sathi Payment DBT Link Check: পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্প রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে।
তবে বর্তমানে অনেকেই অভিযোগ করছেন যে তাদের যুবসাথীর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। আবার অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। কেন এই সমস্যা হচ্ছে এবং কারা টাকা পাচ্ছেন না—এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। আজকে আমরা আপনাদের যুবসাথীর ১৫০০ টাকা কারা পাবেন, কারা টাকা পাবেন না? এবং DBT লিংক কী? এসব গুরুত্বপূর্ণ বিষয়েই আপনাদের তুলে ধরবো ।
যুবসাথীর টাকা পেতে DBT লিংক থাকা কেন জরুরি? Yuva Sathi Payment DBT Link Check
যুবসাথী প্রকল্পের টাকা সাধারণত DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে । তাই যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে DBT পরিষেবা সক্রিয় না থাকে, তাহলে যুবসাথীর টাকা সরকার টাকা পাঠালেও তা আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে ।
যুবসাথী আবেদন করার সময় DBT লিংক থাকতে হবে ফর্মে বলা ছিল ।
DBT লিংক কী?
DBT (Direct Benefit Transfer) হলো এমন একটি ব্যবস্থা যেখানে সরকার সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়। এর ফলে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরকারি অনুদান সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা করা যায় । বেশিরভাগ সরকারি সুবিধার জন্য এই পদ্ধতিতে টাকা আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্ট এ পৌঁছে দেওয়া হয় ।
যুবসাথীর ১৫০০ টাকা কারা পাবেন, কারা পাবেন না?
এবারে জানা যাক এই প্রকল্পের টাকা কারা পাবেন, কারা পাবেন না? নিচের দেওয়া বিষয়গুলি যুবসাথীর ১৫০০ টাকা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ -
১. ব্যাংক অ্যাকাউন্টের সাথে Aadhaar Link থাকতে হবে
যুবসাথীর টাকা পাওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিংক থাকা বাধ্যতামূলক। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আবেদন করার সময় দিয়েছেন, সেই অ্যাকাউন্টে যদি Aadhaar link না থাকে তাহলেও টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
২. ব্যাংক অ্যাকাউন্ট Active থাকতে হবে
অনেক সময় দেখা যায় দীর্ঘদিন লেনদেন না করলে ব্যাংক অ্যাকাউন্ট Inactive বা Dormant হয়ে যায়। এই ধরনের অ্যাকাউন্টে সরকারি অনুদান জমা হতে সমস্যা হয়। তাই আপনার অ্যাকাউন্টটি Active আছে কিনা তা অবশ্যই চেক করুন।
৩. KYC আপডেট থাকা জরুরি
ব্যাংকের KYC (Know Your Customer) আপডেট না থাকলে অনেক সময় সরকারি স্কিমের টাকা আটকে যেতে পারে। তাই ব্যাংকে গিয়ে KYC আপডেট করা আছে কিনা তা দেখুন ।
৪. Aadhaar Link ও Aadhaar Seeding আলাদা বিষয়
অনেকেই মনে করেন Aadhaar link হলেই সব কাজ শেষ। কিন্তু বাস্তবে Aadhaar Link এবং Aadhaar Seeding দুটি আলাদা বিষয়।
একজন ব্যক্তির একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে এবং সবগুলির সাথেই Aadhaar link থাকতে পারে। তবে DBT পদ্ধতিতে সাধারণত একটি নির্দিষ্ট অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয়।
DBT লিংক কিভাবে চেক করবেন? How to Check Your DBT Link
আপনি চাইলে মোবাইল ফোন দিয়েই খুব সহজে DBT লিংক স্ট্যাটাস চেক করতে পারেন।
পদ্ধতি
১. NPCI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
👉 https://www.npci.org.in/
২. এর পর Customer মেনু থেকে Bharat Aadhaar Seeding Enabler (BASE) এ ক্লিক করুন ।
২. এখন একটি নতুন পেজ ওপেন হবে Aadhaar Mapped Status এ ক্লিক করুন ।
৩. আপনার Aadhaar Number লিখুন
৩. নিচের Captcha Code পূরণ করুন
৪. Send OTP বাটনে ক্লিক করুন
৪. OTP দিয়ে Status Check এ ক্লিক করুন ।
Aadhaar Number:XXXX-XXXX-9508
Mapping Status: Enabled for DBT
Bank Name: STATE BANK OF INDIA
যদি কোনো ব্যাংকের নাম দেখায়, এবং Enabled for DBT তাহলে বুঝবেন DBT সক্রিয় আছে।
DBT লিংক না থাকলে কী করবেন?
যদি আপনার DBT লিংক না থাকে তাহলে আপনাকে আপনার ব্যাংকে গিয়ে DBT লিংক করে নিন । এই লিংক হতে সময় লাগে ১-২ দিন।
যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টের সঙ্গে Aadhaar link, DBT সক্রিয় এবং KYC আপডেট থাকা খুবই জরুরি। এই বিষয়গুলো ঠিক থাকলে যুবসাথীর টাকা পাওয়ার সম্ভাবনা বেশি । যদি সব লিংক থাকার পরও টাকা না পেয়ে থাকেন থাহলে কিছুদিন অপেক্ষা করুন স্টেটাস চেক অপসন আসলেই দেখতে পারবেন কেন টাকা পাচ্ছেন না ।



কোন মন্তব্য নেই