SIR Final Voter List West Bengal : পশ্চিমবঙ্গের SIR ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করেছে Chief Electoral Officer, West Bengal. ২৮ ফেব্রুয়ারী ২০২৬ শনিবার ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হয়েছে । এই তালিকায় ৩টি লিস্ট প্রকাশিত হয়েছে ১.ফাইনাল বৈধ ভোটার, ২.নাম বাদের লিস্ট, ৩. নথি যাচাই বাকি (বিচারাধীন লিস্ট ) - এই তিনটি লিস্ট প্রকাশ করেছে ইলেকশন কমিশন । এখন আপনার ভোটার তালিকায় নাম আছে কিনা, কোন লিস্টে আপনার নাম উঠেছে এবং নথি যাচাই লিস্ট কিভাবে দেখবেন ? সমস্ত বিষয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের জন্য ।
Special Intensive Revision (SIR) of Electoral Roll – 2026📌 ১. মোট ভোটার সংখ্যা (১৬.১২.২০২৫ তারিখে – খসড়া তালিকা অনুযায়ী)
👉 ৭,০৮,১৬,৬৩০ জন
📌 ২. নতুন সংযোজন (Form 6 ও 6A মাধ্যমে)
👉 ১,৮২,০৩৬ জন
📌 ৩. সংশোধন/সংযোজন (Form 8 মাধ্যমে)
👉 ৬,৬৭১ জন
📌 ৪. নাম বাদ (Form 7 মাধ্যমে)
👉 ৫,৪৬,০৫৩ জন
📌 ৫. বিচারাধীন (Under Adjudication)
👉 ৬০,০৬,৬৭৫ জন*
📌 ৬. মোট চূড়ান্ত ভোটার সংখ্যা (২৮.০২.২০২৬ পর্যন্ত)
👉 ৬,৪৪,৫২,৬০৯ জন
* প্রায় ৬০.০৬ লক্ষ সন্দেহভাজন ও বিচারাধীন মামলা বর্তমানে “Under Adjudication” হিসেবে চিহ্নিত রয়েছে।
যেসব নাম বিচারিক কর্মকর্তাদের দ্বারা অনুমোদিত হবে, সেগুলি পরে সম্পূরক তালিকা (Supplementary List) আকারে যুক্ত করা হবে।
NEW UPDATE - 🔥🔥 SIR Final Voter List PDF প্রকাশিত হয়েছে দেখুন জেলা অনুযায়ী তালিকা নিচে 👇🔥🔥
SIR Final Voter List 2026 PDF West Bengal - SIR ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবঙ্গ 2026
২৮ ফেব্রুয়ারী শনিবার প্রথম SIR ফাইনাল ভোটার তালিকায় প্রকাশিত হচ্ছে যেখানে ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম থাকবে লিস্টে ও ৫৮ লক্ষ ভোটার বাদ পড়েছে এবং SIR নথি যাচাই ভোটার সংখ্যা ৬০ লক্ষ ভোটার এখনও বিচারাধীন । এই তিন ধরণের লিস্ট দেখতে পারবেন । কিভাবে দেখবেন কোন তালিকায় আপনার নাম উঠেছে জানতে সম্পূর্ণ লেখাগুলি পড়ুন ।নির্বাচন কমিশন জানিয়েছেন প্রথম ভোটার তালিকায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের বেশি নাম থাকবে এবং ৫৮ লক্ষ ভোটার কার্ড বাদ পড়েছে ও ৬০ লক্ষ ভোটার এখনও বিচারাধীন রয়েছে । কিন্তু আপনার নামের পাশে কি লেখা থাকবে সেটা জানা খুবেই জুরুরি ? এই নিয়ে নির্বাচন কমিশনের জানিয়েছেন - বৈধ ভোটারের নামের পাশে লেখা থাকবে approved বা অনুমোদিত , শুনানির পর যাদের নাম বাদ পড়েছে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট অর্থাৎ বাদ , এবং শুনানির যাদের নথি যাচাই বাকি তাদের নামের পাশে লেখা থাকবে বিচারাধীন বা আজুডিকেশন ।
SIR ফাইনাল ভোটার লিস্ট 2026 - যাদের বৈধ ভোটার তালিকায় নাম থাকবে তাদের কোনো সমস্যা নেই তারা ফাইনাল ২০২৬ ভোটার তালিকায় উঠে গিয়েছেন এবং যারা ডিলিট তারা আর ভোট দিতে পারবেন না এছাড়া বাকি ৬০ লক্ষ ভোটার যারা বিচারাধীন রয়েছে তাদের লিস্ট এক এক করে প্রকাশিত হবে এবং তারাও ফাইনাল ভোটার তালিকায় উঠবেন কিনা তা বিচার করার পর প্রকাশিত হবে । আশাকরি আপনারা বুজতে পেরেছেন । এখন চলুন দেখা যাক কিভাবে SIR ফাইনাল ভোটার লিস্ট/তালিকা দেখবেন ।
পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী, ২০২৬
চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম পরীক্ষা করুন:
- ECINET মোবাইল অ্যাপ ব্যবহার করুন
- voters.eci.gov.in ওয়েবসাইটে লগ ইন করুন
- ceowestbengal.wb.gov.in-লিংকে ক্লিক করুন
- আপনার ভোটকেন্দ্র যান/আপনার বিএলও -র সাথে যোগাযোগ করুন
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬
West Bengal SIR Final Voter List PDF download - SIR ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবঙ্গ ২০২৬
SIR ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবঙ্গ ২০২৬ ১. বৈধ ভোটার, ২.নাম বাদের লিস্ট, ৩. নথি যাচাই বাকি লিস্ট - এই তিনটি লিস্ট চলুন দেখা যাক ।SIR বৈধ ভোটার তালিকা ২০২৬ ডাউনলোড করুন
SIR ফাইনাল ভোটার লিস্টের বৈধ ভোটার তালিকায় যাদের নাম উঠবে তারা ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ এ উঠে গিয়েছেন । কিভাবে SIR বৈধ ভোটার তালিকা দেখবেন চলুন দেখা যাক -- প্রথমে Electoral Roll অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিন ।
- তারপর রাজ্য State - West Bengal নির্বাচন করুন এবং Year Of Revision *2026 বেছে নিন ।
- Roll Type বক্সে SIR Final Roll - 2026 নির্বাচন করুন ।
- আপনার জেলা নির্বাচন করুন । District
- এখন আপনার বিধানসভা Assembly Constituency খুঁজে বের করে ক্লিক করার পর আপনার বিধানসভায় যতগুলি ব্লক ও বুথকেন্দ্র রয়েছে তার Part No and Part Name নিচে চলে আসবে সেখান থেকে আপনার বুথকেন্দ্রটিকে সিলেক্ট করুন ।
- তারপর Captcha টি লিখুন ।
- এবারে Download PDF এ ক্লিক করলেই আপনার বুথকেন্দ্রর SIR বৈধ ভোটার তালিকা ২০২৬ ডাউনলোড হয়ে যাবে । এবারে আপনার খুঁজে বের করুন এবং দেখুন ।
SIR চূড়ান্ত ভোটার লিস্ট ২০২৬ । West Bengal SIR Final Voter List PDF Download 2026
নিচে আপনার জেলা অনুযায়ী SIR চূড়ান্ত ভোটার তালিকা দেখার সহজ পদ্ধতি দেওয়া হলো -Channel : Whatsapp Group (SarkariSuvidha)
Channel : Whatsapp Group (SarkariSuvidha)
How to check SIR list with Voter Card/EPIC Number ? ভোটার কার্ডের নম্বর দিয়ে কিভাবে চেক করবেন ?
সরাসরি আপনার ভোটার কার্ডের নম্বর দিয়েই চেক করতে পারবেন SIR ভোটার তালিকায় আপনার নাম উঠেছে কি বাদ পড়েছে বা এখনো বিচারাধীন রয়েছে? কিভাবে তা চেক করবেন নিচে সহজ বাংলায় আপনাদের স্টেপগুলি বলা হলো -
প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট - https://electoralsearch.eci.gov.in/uesfmempmlkypo মোবাইল ওপেন করুন ।
তারপর EPIC DETAIL এ প্রথমে EPIC Number অর্থাৎ ভোটার নম্বর লিখুন, তারপরের বক্সে State/রাজ্য West Bengal খুঁজে নির্বাচন করুন ।
এবারে Captcha Code টি দিয়ে সার্চ এ ক্লিক করুন ।
এখন আপনার ভোটার কার্ডের নম্বর এবং SIR ভোটার তালিকায় আপনার নাম উঠেছে কি বাদ পড়েছে সব দেখতে পারবেন ।
SIR ভোটার তালিকায় নাম বাদের লিস্ট দেখার পদ্ধতি
যাদের SIR ভোটার তালিকায় নাম বাদ পড়েছে শুনানির পর যাদের নাম ভোটার তালিকা ২০২৬ থেকে ব্যাড পড়েছে তারা কিভাবে সেই তালিকা দেখবেন চলুন জানা যাক -
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/asd_sir ওপেন করে নিন ।
তারপর আপনার জেলা /District নির্বাচন করুন ।
এখন আপনার বিধানসভা Assembly Constituency খুঁজে বের করে ক্লিক করার পর আপনার বিধানসভায় যতগুলি ব্লক ও বুথকেন্দ্র রয়েছে তার Part No and Part Name নিচে চলে আসবে সেখান থেকে আপনার বুথকেন্দ্রটিকে সিলেক্ট করুন ।
PS No/ Polling Station Name অনুযায়ী Download PDF এ ক্লিক করলেই আপনার বুথকেন্দ্রর SIR বাদ যাব তালিকা ২০২৬ ডাউনলোড করে দেখে নিন ।
ভোটার তালিকা ২০২৬ - নথি যাচাই বাকি লিস্ট দেখে পদ্ধতি
এই তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম রয়েছে । যাদের নাম এখনো ফাইনাল ভোটার তালিকা ২০২৬ এ উঠে নাই । এই ৬০ লক্ষ ভোটারের শুনানির পরও এখনো সম্পর্ণ যাচাই করা যায়নি তাই যাদের এই নথি যাচাই লিস্টে নাম থাকবে তা বিচারবিভাগের নির্দেশ অনুযায়ী লিস্ট প্রকাশিত হবে বিচার করার পর । সেই লিস্ট এক এক করে প্রকাশিত হবে । কিভাবে দেখবেন নথি যাচাই বাকি তালিকায় আপনার নাম আছে কিনা ? তারজন্য নিচে বলা পদ্ধতিগুলি অনুসর করুন ।
আপনার ভোটার নাম্বার দিয়ে চেক করুন ।* কিভাবে চেক করবেন উপরে দেওয়া আছে ।
চেক করার পর আপনার নামের পাশে দেখুন কি লেখা আছে - Approved বা অনুমোদিত / ডিলিট বা বাদ/ বিচারাধীন বা আজুডিকেশন - দেখুন কি লেখা আছে ? যদি Approved থাকে তাহলে আপনার নাম ভোটার তালিকায় ওঠে গিয়েছে ।
যদি নামের পাশে ডিলিট বা বাদ লেখা থাকে তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ।
আর যদি আপনার নামের পাশে বিচারাধীন বা আজুডিকেশন লেখা থাকে তাহলে আপনার নাম বাদ পড়েনি কিন্তু এখনো ভোটার তালিকা ২০২৬ এ উঠে নাই নথি বিচার করার পর দেখা হবে । এক্ষত্রে আপনাকে আরও কিছু অপেক্ষা করার পর আবার চেক করতে হবে ভোটার কার্ড নম্বর দিয়ে ।
এভাবেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভোটার লিস্ট ২০২৬ বা SIR Final Voter List 2026 West Bengal Details - SIR ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবঙ্গ ২০২৬ দেখতে পারবেন । যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান ।
SIR চূড়ান্ত ভোটার তালিকা কিভাবে দেখবেন ? ECINET মোবাইল অ্যাপ দিয়ে SIR চূড়ান্ত ভোটার তালিকা দেখুন ২ ০ ২ ৬
SIR চূড়ান্ত ভোটার তালিকা ECINET মোবাইল অ্যাপ দ্বারা দেখতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in এবং ceowestbengal.wb.gov.in মাধ্যমে দেখতে পারবেন । নিচে ECINET মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করার পদ্ধতি দেওয়া হয়েছে ।




কোন মন্তব্য নেই