লক্ষ্মীর ভান্ডার বাড়লো ৫০০ টাকা? কবে পাবেন ১৭০০ ও ১৫০০ টাকা?

লক্ষ্মীর ভান্ডার বাড়লো ৫০০ টাকা


Lakshmir Bhandar amount increased Rs.500: পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেট ২০২৬-এ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য এল বড় সুখবর। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতার ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। এই বাড়তি টাকা ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে।

সরকারি ঘোষণা অনুযায়ী, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন থেকে উপভোক্তারা কত টাকা পাবেন নিচে দেওয়া হল - 

লক্ষ্মীর ভান্ডারে বাড়লো ৫০০ টাকা কারা কত টাকা পাবেন?

🔹 SC/ST (তফসিলি জাতি ও উপজাতি) মহিলাদের জন্য:
আগে: ₹১২০০
বৃদ্ধি: ₹৫০০
এখন: ₹১৭০০ প্রতি মাসে
🔹 OBC ও জেনারেল (সাধারণ) শ্রেণির মহিলাদের জন্য:
আগে: ₹১০০০
বৃদ্ধি: ₹৫০০
এখন: ₹১৫০০ প্রতি মাসে

এই নতুন হারে ফেব্রুয়ারি ২০২৬ মাস থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২ কোটি ৪২ লক্ষেরও বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও পরিবারিক খরচে সহায়তা দেওয়াই সরকারের মূল লক্ষ্য। ২০২৬ সালে প্রত্যেকে ৫০০ টাকা কবে বাড়ানো হয়েছে, যার ফলে রাজ্য বাজেটে ১৫ হাজার কোটি টাকা ২০২৬-২০২৭ বাজেটে থাকছে।

কবে থেকে দেওয়া হবে এই টাকা?

যে ৫০০ করে টাকা বাড়ানো হয়েছে এই টাকা আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারী ২০২৬ থেকেই পাবেন রাজের সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা।

Comments Below

If You Any Questions or Any Suggestions


কোন মন্তব্য নেই

Sarkari Suvidha Official

Latest Update

Annapurna Bandar Apply, Status Check : অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক ও আবেদন পদ্ধতি । West Bengal Annapurna Bandar Scheme

  Annapurna Bandar West Bengal : অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হতে চলছে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন মাসে ৩০০০ টা...