Ayushman Bharat Application Form Download 2026 – আয়ুষ্মান ভারত আবেদন ফর্ম ডাউনলোড, যোগ্যতা ও আবেদন পদ্ধতি: ভারতের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করতে কেন্দ্র সরকার Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB-PMJAY) চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলি বছরে লক্ষ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পেয়ে থাকে। সম্প্রতি নতুন করে Ayushman Bharat New Enrollment Application Form প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে নতুন উপভোক্তারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
আপনিও যদি এখনও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাভোগী না হয়ে থাকেন, তাহলে এই আবেদন ফর্ম পূরণ করে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। এই পোস্টে জানুন ফর্ম ডাউনলোড, যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া।
Ayushman Bharat Yojana কী?
আয়ুষ্মান ভারত (PM-JAY) হল কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, যার মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলিকে ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসা করানো যায়।
Ayushman Bharat Yojana-এর সুবিধা
✔ বিনামূল্যে চিকিৎসা সুবিধা
✔ ক্যাশলেস হাসপাতাল পরিষেবা
✔ বড় অপারেশন ও চিকিৎসার কভারেজ
✔ তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা
✔ দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা
Ayushman Bharat Application Form - আয়ুষ্মান ভারত আবেদন ফর্ম
এটি একটি New Enrollment Form, যার মাধ্যমে নতুন উপভোক্তাদের তথ্য সংগ্রহ করে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। আবেদনকারীকে নিজের এবং পরিবারের সমস্ত প্রয়োজনীয় তথ্য এই ফর্মে প্রদান করতে হবে।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ডের পরিবর্তে এখন চালু হল আয়ুষ্মান ভারত যার মাধ্যমে পরিবারের সকলের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।
একটি পরিবারে একটি কার্ড হবে যেখানে সকলের নাম থাকবে।
ফর্মে আধার নম্বর, রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর, পরিবারের সদস্য সংখ্যা, ভোটার তথ্য, স্বাস্থ্য সাথী নম্বর ইত্যাদি তথ্য চাওয়া হয়েছে।
ফর্মে কী কী তথ্য দিতে হবে?
আবেদনকারীদের নিম্নলিখিত তথ্যগুলি পূরণ করতে হবে—
ব্যক্তিগত তথ্য
✅ আবেদনকারীর নাম (পরিবারের প্রধানের )
✅ আধার নম্বর
✅ রেশন কার্ড নম্বর
✅ আধার লিঙ্ক মোবাইল নম্বর
✅ জন্ম তারিখ
✅ লিঙ্গ
✅ সম্পূর্ণ ঠিকানা
✅ জেলা, ব্লক ও গ্রাম পঞ্চায়েতের নাম
✅ পরিবারের প্রধানের নাম
✅ পরিবারের মোট সদস্য সংখ্যা ও তাদের নথি।
ভোটার তথ্য
১৮ বছর বা তার বেশি বয়স হলে—
- EPIC Number
- AC Number
- Part Number
- Serial Number
স্বাস্থ্য সাথী তথ্য
- Swasthya Sathi URN Number (যদি থাকে)
কারা আবেদন করতে পারবেন?
গ্রামীণ এলাকার জন্য
নিম্নলিখিত শ্রেণির পরিবারগুলি আবেদন করতে পারবেন—
- এক কক্ষের কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবার
- ১৬-৫৯ বছরের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই
- মহিলা প্রধান পরিবার যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই
- প্রতিবন্ধী সদস্য রয়েছে কিন্তু কর্মক্ষম সদস্য নেই
- SC/ST পরিবার
- ভূমিহীন শ্রমিক পরিবার
- ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল পরিবার
- Manual Scavenger পরিবার
- Primitive Tribal Group
- Bonded Labour থেকে মুক্ত পরিবার
শহর এলাকার জন্য
নিম্নলিখিত পেশার ব্যক্তিরা আবেদন করতে পারবেন—
- গৃহকর্মী
- রাস্তার হকার
- নির্মাণ শ্রমিক
- প্লাম্বার
- রাজমিস্ত্রি
- রংমিস্ত্রি
- ওয়েল্ডার
- নিরাপত্তারক্ষী
- কুলি
- পরিচ্ছন্নতা কর্মী
- দর্জি
- ড্রাইভার
- রিকশাচালক
- দোকানের কর্মচারী
- ডেলিভারি কর্মী
- ইলেকট্রিশিয়ান
- মেকানিক
- চৌকিদার প্রভৃতি।
অতিরিক্ত সুবিধাভোগী
নিম্নলিখিত ক্ষেত্রেও আবেদন করা যেতে পারে—
- ৭০ বছরের বেশি বয়সী নাগরিক
- পরিবারের কেউ ASHA, AWW বা AWH কর্মী নন
কোন ক্ষেত্রে আবেদন বাতিল হতে পারে?
নিম্নলিখিত পরিস্থিতিতে আবেদন বাতিল হতে পারে—
❌ পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হলে
❌ পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করলে
❌ সরকারি যাচাইয়ে অযোগ্য প্রমাণিত হলে
❌ অন্যান্য নির্ধারিত বর্জন তালিকায় নাম থাকলে
আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে?
আবেদন করার সময় সাধারণত নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হতে পারে—
- আধার কার্ড
- রেশন কার্ড
- ভোটার কার্ড
- মোবাইল নম্বর
- স্বাস্থ্য সাথী কার্ড (যদি থাকে)
- পাসপোর্ট সাইজ ছবি
- ঠিকানার প্রমাণপত্র
Ayushman Bharat Application Form কিভাবে জমা করবেন?
ধাপ ১: আবেদন ফর্ম ডাউনলোড করুন।
ধাপ ২: ফর্মে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
ধাপ ৩: প্রয়োজনীয় নথির ফটোকপি সংযুক্ত করুন।
ধাপ ৪: নিকটবর্তী জনকল্যাণ শিবির, সরকারি ক্যাম্প বা আশাকর্মীদের কাছে জমা করুন।
ধাপ ৫: সরকারি যাচাইয়ের পর যোগ্য হলে আপনার নাম আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।
Ayushman Bharat Application Form Download - আয়ুষ্মান ভারত আবেদন ফর্ম ডাউনলোড
আয়ুষ্মান ভারত নতুন আবেদন ফর্ম ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।
📥Download Application Form: Ayushman Bharat Application Form PDF
ফাইল সাইজ: PDF Format 247.6KB
ডকুমেন্ট টাইপ: Ayushman Bharat New Enrollment Form
ভাষা: English
FAQs
Q. Ayushman Bharat ফর্ম কে আবেদন করতে পারবেন?
যোগ্য গ্রামীণ ও শহুরে পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন।
Q. আবেদন করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক?
হ্যাঁ, আবেদন ফর্মে আধার নম্বর চাওয়া হয়েছে।
Q. আবেদন কোথায় জমা দিতে হবে?
জনকল্যাণ শিবির, নির্ধারিত ক্যাম্প বা সংশ্লিষ্ট সরকারি অফিসে।
Q. ফর্মটি কি অনলাইনে ডাউনলোড করা যাবে?
হ্যাঁ, উপরের Download Link থেকে PDF ফর্ম ডাউনলোড করা যাবে।
শেষ কথা:
আপনি যদি এখনও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন, তাহলে দ্রুত আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করুন এবং সরকারি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা গ্রহণ করুন।

কোন মন্তব্য নেই