পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি : মাসিক এখন ২০০০ টাকা ভাতা। Priest Allowance & Muazzin Allowance Rs 2000 West Bengal

পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি : মাসিক এখন ২০০০ টাকা ভাতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুরোহিত ও মুয়াজ্জিনদের জন্য বড় ঘোষণা করলেন রবিবার (১৫ মার্চ ২০২৬ ) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানান, পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক সাম্মানিক ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে এখন আগামী মাস থেকে তাঁরা মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন। আগে পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতার পরিমান ছিল ১ ৫ ০ ০ টাকা এখন ৫ ০ ০ টাকা বাড়ানো হলো যার ফলে এখন প্রতিমাসে ২ হাজার টাকা করে পাবেন । Priest Allowance & Muazzin Allowance Rs 2000 West Bengal.

পুরোহিত ভাতা 

মুয়াজ্জিন ভাতা

২০০০ টাকা প্রতি মাস 

২০০০ টাকা প্রতি মাস 

৫০০ টাকা বৃদ্ধি 

৫০০ টাকা বৃদ্ধি 



মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন, রাজ্য সরকার সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই পুরোহিত ও মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যেসব পুরোহিত ও মুয়াজ্জিন নতুন করে সঠিকভাবে আবেদন করেছেন, তাঁদের আবেদনও রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমোদন করা হয়েছে। অর্থাৎ নতুন আবেদনকারীরাও এই প্রকল্পের আওতায় ভাতা পাবেন।

মুখ্যমন্ত্রী বলেন,
“আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি সম্প্রদায় এবং তাদের ঐতিহ্যকে মূল্য দেওয়া হয় ও শক্তিশালী করা হয়। আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যের রক্ষকরা যাতে তাঁদের প্রাপ্য স্বীকৃতি এবং সহায়তা পান, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”


ভোট ঘোষণার আগেই বড় ঘোষণা - পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন রবিবার ঘোষণা করার ঠিক আগেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা । পশ্চিমবঙ্গে নির্বাচন হবে দুই দফায়

  • প্রথম দফা ভোট: ২৩ এপ্রিল

  • দ্বিতীয় দফা ভোট: ২৯ এপ্রিল

  • ফল ঘোষণা: ৪ মে ২০২৬

ভোট ঘোষণার ঠিক আগে, ১৫ মার্চ, মুখ্যমন্ত্রী এই ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের পুরোহিত ও মুয়াজ্জিনরা এখন থেকে প্রতি মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন।

নতুন আবেদনকারীদেরও কি পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা পাবেন ? Priest Allowance & Muazzin Allowance Rs 2000 West Bengal

হ্যাঁ , মুখ্যমন্ত্রী তাঁর ঘোষণায় আরও জানান, যেসব পুরোহিত ও মুয়াজ্জিন নতুন করে সঠিকভাবে এই আবেদন করেছেন, সেই আবেদনগুলিও রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমোদন করা হয়েছে। ফলে নতুন আবেদনকারীরাও এই প্রকল্পের আওতায় ভাতা পাওয়ার সুযোগ পাবেন।

কবে এই ভাতা পাবেন?


নতুন ঘোষণা অনুযায়ী, রাজ্যের পুরোহিত ও মুয়াজ্জিনরা এখন থেকে প্রতি মাসে ২০০০ টাকা করে সাম্মানিক ভাতা পাবেন। এই টাকা দেওয়া আগামী মাসেই অর্থাৎ এপ্রিল ২ ০ ২ ৬  থেকেই প্রতি মাসে ২০০০ টাকা করে পাবেন । 

Comments Below

If You Any Questions or Any Suggestions


No comments

Sarkari Suvidha Official

Latest Update

অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক | শুরু হলো স্ট্যাটাস চেক ? Annapurna Bhandar Status Check online West Bengal

অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক :   অন্নপূর্ণা ভান্ডার (Annapurna Bhandar) প্রকল্পে আবেদন করেছেন? এখন জানতে চাইছেন আপনার আবেদন অনুমোদিত হয়ে...