Yuva Sathi Prakalpa Documents : যুব সাথী প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে ? যুব সাথী অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্ট লাগবে? কী কী নথি জমা করতে হবে Yuva Sathi Prakalpa আবেদন করার সময় চলুন জানা যাক ।
১৫ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে যুবসাথী প্রকল্পের আবেদন । সেই আবেদন করার জন্য Yuva Sathi Prakalpa Form সংগ্রহ করে সেটি ফিলাপ করে সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু নথি সমেত জমা করতে হবে যুবসাথী ক্যাম্পে। ক্যাম্পে যাওয়ার আগে জেনে নিন কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন আবেদন করার জন্য ।
Yuva Sathi Prakalpa Documents required - যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে?
Yuva Sathi Prakalpa Documents for Apply: যে সমস্ত নথি বা ডকুমেন্ট জমা করতে হবে যুবসাথী ফর্ম এর সঙ্গে প্রত্যেকটি ডকুমেন্ট এ আবেদনকারীর স্বাক্ষর অবশই করতে হবে -
Madhyamik or equivalent Admit Card : মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড
মাধ্যমিক বা তার সমতুল্য যে কোনো পরীক্ষার এডমিট কার্ড এর ১ কপি জেরক্স জমা করতে হবে নিচে স্বাক্ষর করে । ( WBBSE/CBSE/ICSE/WBBME/ Others - যে কোনো পরীক্ষার এডমিট কার্ড )
Madhyamik or equivalent Mark Sheet/Certificate of educational qualification - মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
এখানে আপনাদের মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট বা পাশ সার্টিফিকেট জমা করতে হবে অবশই স্বাক্ষর করে। যাদের মাধ্যমিক পাশ এর মার্কশিট রয়েছে তারা মার্কশিট দিবেন এবং যারা অন্য মিডিয়াম এ তারা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর ১ কপি জেরক্স দিবেন ।
Copy of Aadhaar Card - আঁধার কার্ড জেরক্স
আবেদনকারীর ১কপি আঁধার কার্ড জেরক্স করে জমা করবেন জেরক্স এর নিচে সই বা স্বাক্ষর করে।
Copy of Voter Card - ভোটার কার্ড জেরক্স
আবেদনকারীর ১কপি আঁধার কার্ড ভোটার কার্ড করে জমা করবেন জেরক্স এর নিচে সই বা স্বাক্ষর করে।
First page of pass book - ব্যাঙ্ক একাউন্ট পাশ বইয়ের প্রথম পাতা জেরক্স
অবশই আবেদনকারীর নিজের ব্যাঙ্ক একাউন্ট বই এর প্রথম পাতা ভালো করে স্পষ্ট ১কপি জেরক্স করে দিবেন নিচে স্বাক্ষর করে।
Copy of SC/ST/OBC Certificate, if SC/ST/OBC - তপশিলি জাতি / উপজাতি /অন্যান্য অনগ্রসর শ্রেণী শংসাপত্র
যাদের SC/ST/OBC সার্টিফিকেট রয়েছে তারা জমা করবেন এবং যাদের নেই তাদের না দিলেও হবে । কোনো চিন্তার কারণ নেই কাস্ট সার্টিফিকেট না থাকলেও হবে ।
Note: প্রত্যেকটি জেরক্স কপিতে অবশই Self-Attested Photo Copies অর্থাৎ নিজের স্বাক্ষর করে তবেই জমা করবেন ।
আরও দেখুন : Yuva Sathi Camp List - যুবসাথী ক্যাম্প লিস্ট দেখুন | কোথায় ফর্ম জমা করবেন?
Yuva Sathi Prakalpa Form PDF Download যুবসাথী প্রকল্প ফর্ম PDF

কোন মন্তব্য নেই